এপি ধিলোঁর কনসার্ট কাণ্ডে সরগরম বলিউড, ভাঙল তারা সুতারিয়া-বীর পাহাড়িয়ার সম্পর্ক
Connect with us

বিনোদন

এপি ধিলোঁর কনসার্ট কাণ্ডে সরগরম বলিউড, ভাঙল তারা সুতারিয়া-বীর পাহাড়িয়ার সম্পর্ক

Dipa Chakraborty

Published

on

Digital Desk: মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর (AP Dhillon) সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তই কি সম্পর্কে ইতি টানল? বলিউডের অন্দরমহলে এখন জোর চর্চা, তারা সুতারিয়ার (Tara Sutaria) সঙ্গে সম্পর্ক ভেঙেছে বীর পাহাড়িয়ার (Veer Pahariya)। নতুন প্রজন্মের এই জনপ্রিয় তারকাজুটির বিচ্ছেদের গুঞ্জনে আপাতত সরগরম ইন্ডাস্ট্রি।

করিশ্মা ও করিনার তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার কিছুদিনের মধ্যেই বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম প্রকাশ্যে এনেছিলেন তারা। সম্প্রতি নায়িকার বাড়ির ক্রিসমাস পার্টিতেও (Christmas Party) একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়।

দিন কয়েক আগে মুম্বইয়ে এপি ধিলোঁর কনসার্ট (Mumbai Concert) থেকে ভাইরাল হয় একাধিক ছবি ও ভিডিও। সেখানে মঞ্চে গায়কের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তারাকে। অভিযোগ, জনসমক্ষে ধিলোঁ তারাকে জড়িয়ে ধরে চুমু খান। দর্শকাসনে থাকা বীর পাহাড়িয়াকে সেই সময় বেশ অস্বস্তিতে (Uncomfortable) দেখা যায়, যা ক্যামেরাবন্দিও হয়।

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Instant Bollywood (@instantbollywood)

গুঞ্জন অনুযায়ী, এই ঘটনাই নাকি সম্পর্কে ফাটল ধরায়। বন্ধু ওরি (Orri) পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। যদিও এখনও পর্যন্ত তারা বা বীর কেউই আনুষ্ঠানিকভাবে (Official Statement) বিচ্ছেদের কথা ঘোষণা করেননি, তবে বলিপাড়ায় শোনা যাচ্ছে—নীরবেই একে অপরের থেকে দূরে সরে গিয়েছেন দু’জনে।

Advertisement
ads