কলকাতা
বচসার জেরে উপড়ে নেওয়া হলো চোখ, গনপিটুনিতে মৃত ১
নিউজঃ মদ্যপ অবস্থায় যুবকের চোখ উপরে নেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে।অভিযুক্ত বাসিন্দার নাম গোকুল মন্ডল। উত্তেজিত জনতা চড়াও হয়ে মারধর করে গোকুল মন্ডলকে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন – শরীরে ক্ষত, মনে দগদগে যন্ত্রণা—অভিনেত্রী নেহলের তিক্ত অভিজ্ঞতা!
দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্নেহ ছায়া আবাসন এলাকার এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পরে এলাকায়।ঘটনা সূত্রপাত বুধবার।এদিন দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার ওরফে বিল্লা নামে বছর চল্লিশের ওই যুবক হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে গোকুল মন্ডলের ঘরের দরজার সামনে এসে পড়ে।এরপরই শুরু হয় বাকবিতন্ডা।গোকুল মন্ডল মদ্যপ অবস্থায় থাকা প্রদীপ সরকারকে মারধোর করে বলে অভিযোগ। অভিযোগ।উপরে নেওয়া হয় চোখ। বলপূর্বক ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায় মদ্যপ যুবককে।
আরও পড়ুন – আবারও উত্তেজনা ছড়ানোয় আশঙ্কায় যাদবপুর,উপাচার্যকে ডেডলাইন ছাত্রদের
এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয়।শুরু হয় গণপিটুনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দমদম পৌর হাসপাতালে ওপরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। চোখে গুরুতর আঘাত পাওয়ায় প্রদীপ সরকারের অবস্থাও আশঙ্কাজনক। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রদীপ সরকার।
