বিনোদন
‘মুখের ভিতর মুখ ঢুকিয়ে…’, বলিউডে অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করলেন এই বাঙালি নায়িকা
ডিজিটাল ডেস্কঃ বলিউডের (Bollywood) চকচকে জগতে অনেক সময়ই লুকিয়ে থাকে অন্ধকার দিক। যৌন হেনস্থা (sexual harassment) এবং কাস্টিং কাউচ (casting couch) সংক্রান্ত অভিযোগ এখানে নতুন নয়। অনেক নায়িকাই এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
আজ এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিপাড়ার (Bollywood) প্রতিষ্ঠিত নায়িকা মৌনী রায় (Mouni Roy)। কোচবিহারের (Cooch Behar) কন্য়ে টেলিভিশন (television) শিল্পে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। কিন্তু শুরুতেই ইন্ডাস্ট্রিতে (industry) তিনি একটি অপ্রীতিকর (unpleasant) ঘটনার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী জানিয়েছেন, যদিও এটি কাস্টিং কাউচের মতো না, তবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাঁকে।
স্পাইস ইট আপ (Spice It Up)-এ অপূর্ব মুখিজার (Apurva Mukhi) সঙ্গে কথোপকথনে, মৌনী শেয়ার করেছেন যে মাত্র ২১ বছর বয়সে তিনি মর্মান্তিক দুর্ব্যবহার (traumatic experience) সহ্য করেছিলেন। মৌনী বলেছেন, “কোনও কাস্টিং কাউচের মুখোমুখি হইনি, তবে খারাপ আচরণ করা হয়েছিল। আমার বয়স তখন ২১-২২ বছর। আমি এক অফিসে গিয়েছিলাম যেখানে লোকজন সিন (scene) এর বর্ণনা দিচ্ছিল। হঠাৎ একটি দৃশ্যে মেয়েটি সুইমিং পুলে (swimming pool) পড়ে যায়, সে জ্ঞান হারায় এবং নায়ক তাকে উদ্ধার করে মাউথ টু মাউথ রেসপিরেশন (mouth-to-mouth respiration) দেয়।”
View this post on Instagram
তিনি আরও জানান, “লোকটি আমাকে ধরে নিজের মুখ থেকে আমার মুখে শ্বাস-প্রশ্বাস (breath) দিয়ে দৃশ্যটা করাচ্ছিল। আমি বুঝতে পারিনি ওই মুহূর্তে কি ঘটছিল। আমি কাঁপতে শুরু করি এবং নীচে দৌড়ে যাই। এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য ক্ষতবিক্ষত (traumatized) করেছে।”
মৌনী রায় কিঁউকি সাস ভি কভি (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) সিরিয়ালের মাধ্যমে অভিনয় (acting) জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে দেব কি দেব মহাদেব (Dev Ki Dev Mahadev) সিরিয়াল তাঁকে জনপ্রিয়তা দেয়। নাগিন (Naagin) সিরিয়াল তাঁকে শীর্ষে নিয়ে যায়।
বলিউডে তিনি ২০১৮ সালে অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে গোল্ড (Gold) ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন। পরে রোমিও আকবর ওয়াল্টার (Romeo Akbar Walter), মেড ইন চায়না (Made in China) এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা (Brahmastra: Part One – Shiva) তে কাজ করেছেন। আগামী বছর ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় (Hai Jawani Toh Ishq Hona Hai) ছবিতে পূজা হেগড়ে (Pooja Hegde) ও মৃণাল ঠাকুর (Mrinal Thakur) সহ দেখা যাবে।
