সরকার অনুমতি দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজের ইচ্ছা সলমন খানের
Connect with us

ভাইরাল খবর

সরকার অনুমতি দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজের ইচ্ছা সলমন খানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা বহাল থাকলেও, এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আগ্রহী বলিউড সুপারস্টার সলমন খান। ‘সিকন্দর’-এর প্রচারে এসে তিনি জানান, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই তিনি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ২০১৬ সালে ‘উরি’ হামলার পর থেকে ভারতীয় ফিল্ম সংগঠন পাক শিল্পীদের নিষিদ্ধ করে।

এর ফলে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো জনপ্রিয় শিল্পীদের বলিউডে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১৯-এর পুলওয়ামা হামলার পর নিষেধাজ্ঞা আরও কঠোর হয়।

আরও পড়ুনঃপাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের উপর হামলা

তবে পাকিস্তানে বলিউডের জনপ্রিয়তা কমেনি। ভারতীয় সিনেমা ও সিরিজ সেখানে দারুণ জনপ্রিয়। সেই প্রসঙ্গে সাংবাদিকরা সলমন খানকে জিজ্ঞাসা করেন, তিনি ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন কিনা। জবাবে ভাইজান বলেন, “সরকার অনুমতি দিলে আমি অবশ্যই ওঁদের সঙ্গে কাজ করতে চাই। ওঁরা শিল্পী, সন্ত্রাসবাদী নন।”সলমনের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করছে বলিপাড়া। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সরকার ও ফিল্ম সংগঠন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement