কলকাতা
শনিবার ফের চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর! বেতন প্রসঙ্গে কি বললেন?
নিউজ ডেস্ক: প্রসঙ্গত, এসএসসির দুর্নীতির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। তারপর পেরিয়ে গিয়েছে এক সপ্তাহ। দিশেহারা হয়ে পড়েছেন চাকরিহারারা। গতকাল ডিআই অফিস অভিযানের পর শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। তবে এই মাসের বেতন পেলেও! প্রশ্ন থেকেই যাচ্ছে।
চুড়ান্ত হতাশা! তবুও কিছুটা হলেও আসার এল দেখছেন চাকরিহারারা। মনে করা হচ্ছে, বেতনের পোর্টালে থাকায় এখনই তাদের বেতন বন্ধ হবেনা না। এর ফলেই এখনই আর্থিক দুর্দশার মুখোমুখিও হাসিতে হচ্ছে না।
এখন স্পষ্ট যে সুপ্রিমকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য সরকার যে চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করছে না। গত বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, বেতনের বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। ব্রাত্য বসু বলেন, এখনও পর্যন্ত কোনো স্কুলে শিক্ষকদের বাদ দেওয়া হয়নি, তাদের বেতন বন্ধের কোথাও বলা হয়নি।
গত ৭ই এপ্রিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এমনি বেছে থাকতে কারও চাকরি যাবে না। যারা যোগ্য তারা পাবেন চাকরি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, শীর্ষ আদালতে সমস্যার সুরাহা না হলে রাজ্য বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার। এই কারণে চাকরিহারাদের ২মাস ভলান্টিয়ার সার্ভিস অর্থের স্বেচ্ছায় পড়াতে বলেছিলেন।
আরও পড়ুন – অনশনে চাকরিহারাদের সঙ্গে বিজেপির রুদ্রনীল-অভিজিৎ! সঙ্গে SSC-এর প্রাক্তন চেয়ারম্যান
কিন্তু, মুখ্যমন্ত্রীর কথায় ভরসা না করেই, ওএমআর সিটের মিরর ইমজ প্রকাশ করে যোগ্য-অযোগ্য বাছাইয়ের দাবিতে বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিসে বিক্ষোভ দেখায় সদ্য চাকরিহারাদের একাংশ। সেখানে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এর ফলে আজ ফের মহামিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী চাকরিহারারা।
চাকরিহারাদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি সপ্তাহে আগামী শনিবার ফের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। এখন দেখার, বৈঠকের পর কোন জট কাটে নাকি জটিলতা আরও বাড়ে।
আরও পড়ুন – বেতন পোর্টালে নাম চাকরিহারাদের! তবুও মনে শঙ্কার মেঘ
