বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Connect with us

দুর্ঘটনা

বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার বড়বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক ছ’তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে একজন লাফিয়ে পড়ে মারা যান এবং বাকিরা দমবন্ধ হয়ে মারা যান। এই ঘটনা নিয়ে বিরোধী নেতার দাবি, রাজ্য সরকার অগ্নি নির্বাপণের ক্ষেত্রে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, যার ফলস্বরূপ একাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

শুভেন্দু অধিকারী জানান, “২০১১ থেকে ২০২৫ পর্যন্ত তৃণমূল সরকারের আমলে কলকাতায় আটটি বড় অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অথচ সরকারের তরফে কোনও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি।” তিনি বলেন, “পুলিশ, দমকল, এবং তৃণমূল নেতারা সব সময় টাকার জন্য ব্যস্ত, অথচ মানুষের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।”

আরও পড়ুনঃ ওয়াকফ উত্তেজনার পরে অবশেষে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, ৫ মে সফরের সম্ভাবনা

এদিনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু আরও বলেন, “মুখ্যমন্ত্রী দিঘায় ছুটি কাটাতে গিয়েছিলেন, আর কলকাতাকে জতুগৃহে পরিণত করেছেন। দমকলের হাইড্রোলিক ল্যাডারও ছিল না। দ্রুত উদ্ধার কাজ শুরু করলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হত।”

Advertisement
ads ads

পুলিশ ইতিমধ্যে হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে। হোটেলের একাধিক অনিয়ম সামনে এসেছে। রাজ্য সরকার ঘটনার তদন্তে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে, তবে বিরোধী দলনেতা মনে করেন, সরকারের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে।

শুভেন্দু অধিকারী বলেন, “বড়বাজার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। সরকারের নজরদারি থাকলে এখানে এত অগ্নিকাণ্ড ঘটত না।” এদিকে, বড়বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের তরফে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই ঘটনা নিয়ে আগামী দিনে আরও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল, জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads