রুদ্রমূর্তি সলমনের! প্রকাশ্যে সিকান্দারের অফিসিয়াল ট্রেইলার
Connect with us

বিনোদন

রুদ্রমূর্তি সলমনের! প্রকাশ্যে সিকান্দারের অফিসিয়াল ট্রেইলার

Dwip Narayan Chakraborty

Published

on

সিকান্দারের প্রথম টিজারেই বোঝা গিয়েছিল যে সিকান্দার ছবিটা নিয়ে আসছে ধামাকা কিছু। ভাইজানের বর্তমান জীবনে ঘটে চলা হুমকির জবাব দিলেন যেন টিজারের দ্বারা। রিয়্যাল লাইফের জবাব দিয়েছেন টিজারে। প্রথম ট্রেইলার দেখেই বোঝা গিয়েছিল যে পুরো দাবাং মূর্তিতে ভাইজান। দ্বিতীয় টিজারে আরও মেজাজি।

প্রথমবার সিকান্দার ছবিতে সলমন খানের সঙ্গে জুটিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। এবার দ্বিতীয় টিজারে বল্লম হাতে নিয়ে বিদ্ধংসী রূপে ধরা দিলেন ভাইজান। বললেন, বিচার চাই না,হিসাব মেটাতে এসেছি। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে সে হিংসার পথ বেছে নিয়েছে নিমেষে।

আরও পড়ুন – কারাবাস থেকে এলন মাস্ককে চিঠি জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশের! কিন্তু কেন?

বলিউডের কোনো ছবিতে লড়াইয়ের দৃশ্যে তাঁর জুড়ি মেলা ভার। সিকান্দারের সেই মুডে ভাইজান। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। ছবিতে সলমনের চরিত্রের নাম সঞ্জয়। কিন্তু তাঁর ঠাকুমা তাকে ডাকতেন সিকান্দার বলে। শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ সঞ্জয়। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য।

Advertisement
ads

তবে দ্বিতীয় ট্রেইলারে দেখা গিয়েছে রশ্মিকাকেও। ছবির কিছু মুহূর্ত প্রকাশ্যে এসেছে। এমনকি গানের অনেক চরিত্র দেখা গিয়েছে। প্রতি বছর ঈদে ভাইজানের নতুন সিনেমা রিলিজ হয়। এবারও তাঁর ব্যতিক্রম নয়। ২০২৫-এর ঈদে প্রকাশ পাবে সিকান্দার। সিকান্দার নিয়ে সলমনের অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি বাবা! বারাণসী থেকে তড়িঘড়ি শহরে ফিরে এলেন নীলঞ্জনা