হাসপাতালে ভর্তি বাবা! বারাণসী থেকে তড়িঘড়ি শহরে ফিরে এলেন নীলঞ্জনা
Connect with us

কলকাতা

হাসপাতালে ভর্তি বাবা! বারাণসী থেকে তড়িঘড়ি শহরে ফিরে এলেন নীলঞ্জনা

Dwip Narayan Chakraborty

Published

on

২১ ফেব্রুয়ারি কভমেলায় পুণ্যস্নান সারেন অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। ঘটনাচক্রে সেদিনই জন্মদিন ছিল অভিনেত্রীর। তাই স্থির করেন প্রয়াগরাজ থেকেই সফর শুরু করবেন। কুম্ভে জ্যাঠা ও দাদাকে নিয়ে গিয়েছিলেন তিনি।

কুম্ভের পর বারাণসীতে মহাশিবরাত্রির রাত কাটাবেন অভিনেত্রী, এমনই চিন্তাভাবনা ছিল। পরিবারের তরফে দুঃসংবাদ এসে পৌঁছোয় অভিনেত্রীর কাছে। তাই তড়িঘড়ি শহরে ফিরতে হয় তাঁকে। সমস্ত পরিকল্পনা বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরতে হয়েছে নীলাঞ্জনাকে। কিন্তু কেন? কি এমন দুঃসংবাদ এল? যার কারণে ছুটে লাগাতে হল বাড়ির পথে?

আরও পড়ুন – ভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

হঠাৎই পরিবারের তরফ থেকে এক দুঃসংবাদ আসে। ফোন করে বলা হয় নীলাঞ্জনার বাবা অনিল শর্মা গুরুতর অসুস্থ। টলিপাড়া সূত্রে খবর, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভর্তি আইসিইউতে। খবর পেয়ে মঙ্গলবার তরিঘরি বারাণসী থেকে কলকাতায় ফিরে এসেছেন জ্যাঠা ও দাদাকে সঙ্গে নিয়ে।

Advertisement
ads

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই সিরোসিস অফ লিভারে আক্রান্ত তাঁর বাবা অনিল শর্মা। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। দেহে খনিজ উপাদানের তারতম্যের পার্থক্য বেড়েছে। হাসপাতাল সূত্রে খবর, নীলাঞ্জনার বাবা এখন আগের তুলনায় সুস্থ আছেন। তবে এখনও তাঁকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে।

আরও পড়ুন – গঙ্গা, যমুনা, সরস্বতীর পাশাপাশি জনগণের কাছেও ক্ষমা চাইলেন মোদী! কিন্তু কেন?