কারাবাস থেকে এলন মাস্ককে চিঠি জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশের! কিন্তু কেন?
Connect with us

ভাইরাল খবর

কারাবাস থেকে এলন মাস্ককে চিঠি জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশের! কিন্তু কেন?

Dwip Narayan Chakraborty

Published

on

আর্থিক দুর্নীতিতে দীর্ঘদিন কারাবাসে বন্দি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজের বহুল চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। কারাবাসে থেকেই তিনি মাঝে মধ্যে উজাড় করে দেন তাঁর মনের কথা। একের পর এক চিঠি পাঠান তাঁর প্রেমিকা জ্যাকলিনকে। এমনকি প্রেম দিবসের দিন জ্যাকলিনকে চমকে দিয়েছিলেন উড়োজাহাজ উপহার দিয়ে।

এবার কারাবাসে থেকেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে খোলা চিঠি লিখেছেন জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। তিহাড় জেল থেকে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার বিনিয়োগ করার প্রস্তাব পাঠালেন আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান এলন মাস্কের কাছে।

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি বাবা! বারাণসী থেকে তড়িঘড়ি শহরে ফিরে এলেন নীলঞ্জনা

সুকেশের লেখা চিঠিতে , এলনকে মাই ম্যান বলে সম্বোধন করেছেন তিনি।
চিঠিতে সুকেশ লিখেছেন, মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আমি। হেলো ইলন, গর্ব করে বলছি, আমি অবিলম্বে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আপনার সংস্থা এক্স-এ। পরের বছর আরও এক বিলিয়ন বিনিয়োগ করতে চাই।

Advertisement
ads

এমনকি সুকেশের খোলা চিঠিতে এলনের ভূয়সী প্রশংসাও করেছেন। সুকেশ লিখেছেন, আপনি একজন দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। যা যা অর্জন করেছেন এবং যা কিছু তৈরি করেছেন, তা সত্যিই অসাধারণ। আপনার কাজের জগতের সামান্য অংশে যোগ দিতে পারলে আমার কাছে তার চেয়ে বড় কিছু হবে না। জীবনের বহু ক্ষেত্রে এলনের দ্বারা অনুপ্রাণিত বলে জানিয়েছেন সুকেশ।

আরও পড়ুন – ভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Continue Reading
Advertisement