ফ্যামিলি টাইন ডে! প্রেম দিবস কিভাবে কাটালেন ভাইজান? জানুন বিস্তারিত...
Connect with us

বিনোদন

ফ্যামিলি টাইন ডে! প্রেম দিবস কিভাবে কাটালেন ভাইজান? জানুন বিস্তারিত…

Dwip Narayan Chakraborty

Published

on

একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন

এর আগে একাধিক বার সম্পর্কে জড়িয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান ( bollywood superstar salman khan )। প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে নামও জড়িয়েছে অনেক। কিন্তু ৫৯ বছর বয়সেও কোনো সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যাননি তিনি। যদিও ভাইজানের ( vaijan ) জীবন টা একটু অন্য রকমই মনে হয়। বলা বাহুল্য সলমনের প্রেমিকাদের মধ্যে বহু ভাবে চর্চায় এসেছে ঐশর্য্য রাইয়ের ( aishwarya rai ) নাম। অনুরাগীরা ভাবেন যে, হয়তো ঐশর্য্য রাইয়ের জন্যই এখনও বিয়ে করেননি সলমন ( salman ) । এছাড়াও বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ( bollywood actress katrina kaif ) সঙ্গেও নাম জড়িয়েছে বহুবার। তবে সেই সম্পর্কও এগোয়নি আর। বর্তমানে বলিউড নায়ক ভিকি কৌশলের ( bollywood actor vicky kaushal ) ঘর সামলাচ্ছেন ক্যাটরিনা ( katrina ) । তবে এসবের মধ্যেও প্রেম দিবসে ( valentines day ) বহু অনুরাগীদের কৌতূহল ছিল যে কার সঙ্গে কাটাবেন বিশেষ দিন? কিভাবে উদযাপন করবেন দিনটাকে? প্রকাশ্যে কি আনবেন প্রেমিকার নাম? কবে বিয়ের পিঁড়িতে বসবেন সলমন? সবটাই যেন এক ধোঁয়াশা হয়ে রয়েছে। এমনটাই মনে করেন অনুরাগীরা।

প্রেম দিবস উদযাপন সলমনের

নতুন বছরের দ্বিতীয় মাস। ভালোবাসা দিবসের দিন ( valentine day )। এই দিনেও নিজের পরিবারের সঙ্গে কাটালেন সলমন ( salman ) । শোনা যায়, গায়িকা ইউলিয়া ভন্তুরের ( singer iulia vantur ) সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন। আদোও খবর সত্যি কি না জানা নেই কারো। তবে ভাইজানের বাড়ির প্রতিটা অনুষ্ঠানে দেখা যায় গায়িকাকে। তবে কালকের ছবিটা ছিল অন্যরকম। প্রেম দিবসের ( valentines day ) সলমনের ভাগ করে নেওয়া ছবিতে নেই তিনি। রয়েছে শুধুই সলমনের পরিবার-পরিজন। সোশ্যাল মিডিয়ায় পরিবারের ( social media post ) সঙ্গে এক পোস্ট শেয়ার করে নিয়েছেন ভাইজান। ক্যাপশনে আবার লিখেছেন ভ্যালেনটাইন ডে বাদে, ফ্যামিলি টাইন ডে ( familytine day )। বিশেষ কারো সঙ্গে প্রেম দিবস কাটানোর পরিবর্তে ভাইজান কিন্তু তাঁর পরিবারের সঙ্গেই পালন করলেন দিনটাকে। যা দেখা স্পষ্ট সলমন পুরো ফ্যামিলি ম্যান ( family man )। ছবিতে রয়েছেন সলমনের বাবা সেলিম খান মা সালমা খান। আরবাজ খান , সোহেল খান , সূরা খান , আরহান খান সহ আরো অনেকেই।

Advertisement
ads

এখন কেমন আছেন সলমন?

২০২৪ সালটা আতঙ্কের মধ্যে দিয়ে কাটিয়েছে সলমন ( salman ) । বারবার মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি পেয়ে চলেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান ( bollywood superstar salman khan ) । কৃষ্ণ সার হত্যার অভিযোগ রয়েছে ভাইজানের ( vaijan ) বিরুদ্ধে। লরেন্স বিষ্ণোই- এর গ্যাং এর কাছ থেকে মিলছিলো হুমকি বার্তা। নয়তো বলা হয়েছিল বিষ্ণোই দের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে। কিন্তু কোনো কিছুর পরোয়া না করে আরো এগিয়ে চলেছেন ভাইজান। হুমকি বার্তার পরেও নিয়মিত বিগ বস এর শুটিং ( big – boss shooting ) সেরেছেন সলমন ( salman ) । যদিও কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। আগের তুলনায় অনেক বেশি নিরাপত্তা ( security ) বাড়ানো হয়েছে ভাইজানের। এমনকি বাড়ির জানালার কাঁচও পাল্টে ফেলেছেন তিনি। তবে বর্তমানে ভাইজান সিকান্দার ( sikandar ) ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ছবিতে এই প্রথমবার দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার ( rashmika mandana ) সঙ্গে জুটি দেখা যাবে সলমনের। ছবির ট্রেইলার প্রকাশ্যে এসেছিলো অনেক আগেই। ট্রেইলার দেখে অনেকে মনে করেছেন যে রিয়্যাল লাইফের জবাব রিল লাইফে দিলেন ভাইজান। তবে শুটিং করতে গিয়ে পাঁজরে চোট লেগেছিল ভাইজানের। তবে সেই চোট সেরে আবার কাজে ফিরে এসেছেন অভিনেতা। ২০২৫ – এর ঈদে প্রকাশ পাবে ছবিটি। সেই দিনের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।