অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি মুছে ফেললেন আলিয়া ভাট! কিন্তু কেন?
Connect with us

বিনোদন

অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি মুছে ফেললেন আলিয়া ভাট! কিন্তু কেন?

Dwip Narayan Chakraborty

Published

on

হঠাৎই অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি মুছে দিলেন আলিয়া ভাট। কি এমন ঘটলো অভিনেত্রীর জীবনে? কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? যা নিয়ে চিন্তিত অনুরাগীরা।

আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুর। সেই সূত্রেই মেয়ের একগুচ্ছ ছবি ছিল অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। অনুরাগীরা প্রায়সই একরত্তির ছবির জন্য সেই অ্যাকাউন্ট ঘেঁটে দেখতেন। কিন্তু হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রাহার সমস্ত ছবি মুছে দিলেন মা আলিয়া ভাট কাপুর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এই নিয়ে শুরু জোর চর্চা । রাহার মুখ দেখা যাচ্ছে, বেশিরভাগ এমনই সব ছবি মুছে দিয়েছেন আলিয়া।

আরও পড়ুন – রুদ্রমূর্তি সলমনের! প্রকাশ্যে সিকান্দারের অফিসিয়াল ট্রেইলার

এমনকি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়। তবে সমস্ত ছবি ডিলিট করে দিলেও রাহার একটি ছবিই শুধু রয়েছে। নতুন বছর উদ্‌যাপনের আগে একটি ছবি পোস্ট করেছিলেন আলিয়া। রণবীর ও আলিয়ার কোলে ছোট্ট রাহা রয়েছে ঠিকই। কিন্তু সেই ছবিতে দেখা যাচ্ছে না রাহার মুখ।

Advertisement
ads

অনুরাগীরা মনে করছেন, মেয়ের নিরাপত্তার খাতিরেই রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সইফ আলি খানের উপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া। তাই সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি।

আরি পড়ুন – স্ত্রী-সহ রহস্য মৃত্যু অস্কারজয়ী হলিউড অভিনেতার!

Continue Reading
Advertisement