রাজনৈতিক ফতোয়া কাটিয়ে অবশেষে মুক্তি! বাংলার বড় পর্দায় সৌরভ-মিঠুনদের ‘দ্য বেঙ্গল ফাইলস’
Connect with us

বিনোদন

রাজনৈতিক ফতোয়া কাটিয়ে অবশেষে মুক্তি! বাংলার বড় পর্দায় সৌরভ-মিঠুনদের ‘দ্য বেঙ্গল ফাইলস’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির অভাবনীয় জয়ের পর বাংলায় এক বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে দীর্ঘ টালবাহানা আর বিতর্কের (Controversy) অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)।

পরিচালকের দাবি অনুযায়ী, পঁচিশ সাল থেকেই ছবিটির ওপর এক প্রকার ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ (Unofficial Ban) জারি ছিল। ট্রেলার লঞ্চে বাধা, শারীরিক আক্রমণ এমনকি পরিচালকের বিরুদ্ধে অজস্র এফআইআর (FIR) দায়ের হওয়ার কারণে ছবিটি বাংলায় প্রদর্শিত হতে পারেনি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের (Political Shift) পর আগামী শুক্রবার থেকেই কলকাতার প্রিয়া সিনেমাসহ (Priya Cinema) বিভিন্ন হলে দেখা যাবে এই ছবি। হল-কর্তা অরিজিৎ দত্ত জানিয়েছেন, রাজনৈতিক ফতোয়ার কারণে এতদিন সেন্সর-অনুমোদিত (Censor Approved) এই ছবি আটকে রাখা হয়েছিল।

ডিস্ট্রিবিউটর (Distributor) শতদীপ সাহা ইতিমধ্যে গোটা রাজ্যে ছবিটির প্রদর্শনের দায়িত্ব নিয়েছেন। ছবিতে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করা সৌরভ দাস তাঁর মানসিক যন্ত্রণার (Mental Agony) কথা শেয়ার করে জানান, কাজের জায়গা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় ও অনুপম খের অভিনীত এই ছবি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন প্রবল কৌতূহল (Curiosity)। দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকরা এবার বড় পর্দায় এই সিনেমাটি উপভোগ করতে পারবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement