বিনোদন
বিপাকে সলমন! মুক্তির আগেই লিক হয়ে গেল সিকান্দার
নিউজ ডেস্ক: আগামীকাল ঈদ। প্রতি বছর ঈদে নতুন ছবির ধামাকা নিয়ে হাজির হন সলমন খান। এবারেও তার অন্যথা হয়নি। আসন্ন ঈদ উপলক্ষে সিকান্দার ছবিতে প্রথমবার জুটি বেঁধে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে দেখা যাবে বলিউড সুপারস্টার সলমন খানকে।
তাই এবারে হয়তো ছবি নিয়ে সলমন ও রশ্মিকা অনুগামীদের মধ্যে উত্তেজনাতা একটু বেশি। কিন্তু, একী কান্ড ঘটলো? সিকান্দার মুক্তির কয়েক ঘন্টা আগেই লিক হয়ে গেল ছবি! ধাক্কা খেতে পারে সলমন খানের সিনেমার ব্যবসা? আশঙ্কা করা যাচ্ছে।
ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে রবিবার এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। আজ রবিবার মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ছবি সিকান্দার। কিন্তু মুক্তির মাত্র ঘণ্টা কয়েক আগেই বড় ধাক্কা সলমন খান এবং টিম সিকন্দরের জন্য।
আরও পড়ুন – মেলবোর্নের মঞ্চে নেহা কক্করের কান্না, ক্ষুব্ধ দর্শকদের তোপ
জানা যাচ্ছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছে ছবিটি! এদিকে এই মেগা বাজেট ছবি নিয়ে তুমুল উত্তেজনা দর্শকদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে রীতিমতো নজির গড়েছিল সিকান্দার সিনেমাটি। মেগা ওপেনিং-এর অপেক্ষায় রয়েছে বলিউড। কিন্তু, তার আগেই একাধিক অনলাইন প্লাটফর্মে লিক হয়ে গেল ছবিটি। অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ায় ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ছবির জন্য অনেকবার শিরোনামে এসেছেন রশ্মিকা ও সলমন। কারণ হিসেবে জানা গিয়েছে, যে বয়স! বর্তমানে ভাইজানের বয়স ৬০ বছর। সেই তুলনায় অভিনেত্রীর বয়স মাত্র ৩৭। তাই দুজনের বয়সের ব্যবধান ২৩ বছরের। এর জন্য অনেকবার ট্রলের শিকারও হয়েছেন তারা।
আরও পড়ুন – টাকার বদলে কিডনি বিক্রি! সুদখোর মহাজনের কুকীর্তি ফাঁস, গ্রেপ্তার এক
