বক্স অফিসে 'নো ধামাল'! দেশের অন্দরে কত কামাল ভাইজানের সিকান্দার?
Connect with us

দেশের খবর

বক্স অফিসে ‘নো ধামাল’! দেশের অন্দরে কত কামাল ভাইজানের সিকান্দার?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এআর মুরুগাদোস পরিচালিত সিকান্দার সিনেমায় বাক্স অফিস জুড়ে শুধু আক্ষেপের সুর! ভাইজান আর কতোদিক সামলাবেন বলে আক্ষেপ করছেন অনুরাগীরা। একদিকে যেমন সিকান্দার ছবিতে ৬ দিনে ১০০ কোটিও আয় করতে পারেনি ছবির বাক্স অফিস কালেকশন। অন্যদিকে, দর্শকরা বপালছেন চনিতে একদম রশ্মিকা ও সলমন খানের রসায়ন জমে ওঠেনি!

চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি সিকান্দার। ছবি মুক্তির আগে পর্যন্ত একাধিকবার বিপাকে পড়েছেন ভাইজান! কারণ জানেন? সিকান্দার মুক্তির আগেই ছবিটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছিল! তাই আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল যে, সিকান্দার ছবির ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন ছবির নির্মাতারা! যা আশঙ্কা করা হয়েছিল, তাই হল সত্যি!

ভারতে ৬ দিনে ১০০ কোটির ঘরও ছুতে পারলো না ভাইজানের সিকান্দার। বক্স অফিসে খরা! ৬ দিনে কত আয় করলো সলমন খানের সিকান্দার? ফ্লপ ভাইজানের ছবি? কি বলছে ছবির নির্মাতারা? সারা দেশ সলমন খানের বীভৎস ফ্যানবেস। দর্শকরা ছবি মুক্তির আগে অনেকটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন সলমনকে! কিন্তু, এটা কি হল?

আরও পড়ুন – বিপাকে সলমন! মুক্তির আগেই লিক হয়ে গেল সিকান্দার

Advertisement
ads ads

৬ দিনে ১০০ কোটির ঘর না ছুতে পারে নি সিকান্দার! ধীরে ধীরে ১০০ কোটির দিকে এগোচ্ছে ভাইজানের সিকান্দার। সব মিলিয়ে এখনও পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ৯৪ কোটি। তাই ১০০ কোটি হতে আরও ডোরার ৬ কোটি! সেই পথেই এগোচ্ছে এবার! এদিকে বিশ্বজুড়ে এই ছবিটি এখনও পর্যন্ত ১৬৯.৭৮ কোটি টাকার ব্যবসা করেছে।

জানা যাচ্ছে, একাধিক হল থেকে কমিয়ে দেওয়া হয়েছে সলমনের সিকান্দারের শো। ৩১শে মার্চ ঈদে রিলিজের দিনে দেশজুড়ে ৮০০০ শো পেয়েছিল সিকান্দার। এখন তা কমে হয়ে দাঁড়িয়েছে ৬২০০। শুধু মুম্বইয়েই রিলিজের সময়ে এই সিনেমাটিকে ১৩০০ শো দেওয়া হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৮২০।

আরও পড়ুন – ‘হারাম’ কাজ করেছেন সলমন? শরিয়ত লঙ্ঘনের অভিযোগ

Advertisement
ads ads