ফের ভাইজানকে খুনের হুমকি! স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের থানায়
Connect with us

দেশের খবর

ফের ভাইজানকে খুনের হুমকি! স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের থানায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের হুমকির মেসেজ এল বলিউড সুপারস্টার সলমন খানের কাছে। ঘরে ঢুকে খুন করব, বিস্ফোরণে গাড়ি-বাড়ি উড়িয়ে দেব’ , ফের প্রাণনাশের হুমকি এল ভাইজানের কাছে। আবারও অস্বস্তিতে ভাইজান। এর আগেও একাধিক বার সলমন খানকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার এই হুমকির পেছনে কারা? লরেন্স বিষ্ণোই-এর গ্যাং নাকি অন্য কেউ জড়িত?

ফের জানে মেরে ফেলার হুমকি দেওয়া হল অভিনেতা সলমন খানকে। বিস্ফোরণে ভাইজানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন সোমবার মুম্বইয়ের ওর্লি এলাকায় পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে।

যেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সলমন খানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে বলে লেখা রয়েছে। মেসেজে তাঁর গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই হুমকি বার্তায় ওর্লি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, যে নম্বর থেকে এই হুমকি মেসেজ এসেছে সেটি ট্র্যাক করা হচ্ছে।

আরও পড়ুন – পিএনবি কেলেঙ্কারিতে বড় সাফল্য, ১৩,৮৫০ কোটির আর্থিক তছরুপে ধরা পড়ল মেহুল চোকসী

Advertisement
ads ads

এর আগেও সলমন খানের কাছে পাঁচ কোটি টাকা চেয়ে বহুবার হুমকি দেওয়া হয়েছে। নইলে বলা হয়েছে বিষ্ণোইদের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে। একাধিকবার সলমন খানকে খুন করার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং।

সূত্রের খবর অনুযায়ী, ২০১৭-১৮ সালে পরপর দুবার ভাইজানকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল । সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণ সার হত্যা মামলার অভিযোগ আছে। এমনকি ভাইজানকে হত্যার জন্য প্ল্যান বি-ও তৈরী ছিল।

এরপর থেকে লাগাতার হুমকি এসেছে ভাইজানের উদ্দেশ্যে। এখন বর্তমানে বিশেষ নিরাপত্তার মহয়ে এহেন ভাইজান। তবে কে বা কারা এই মেসেজ পাঠালো তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন – ট্রাম্প হত্যার ছক, বাবা–মাকে খুন করে টাকা জোগাড় কিশোরের! চাঞ্চল্য আমেরিকায়

Advertisement
ads ads