বক্স অফিসে রাজত্ব ছাবার! ৭ দিনে বক্স অফিসে কত আয় করল ছবিটি
Connect with us

বিনোদন

বক্স অফিসে রাজত্ব ছাবার! ৭ দিনে বক্স অফিসে কত আয় করল ছবিটি

Dwip Narayan Chakraborty

Published

on

এই প্রথমবার বলিউডের হ্যান্ডসম নায়ক ভিকি কৌশল স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে। প্রথমবার এক ফ্রেমে দেখা গিয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানাকে। গত শুক্রবার অর্থাৎ ভ্যালেনটাইন ডে তে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ছাবা।

ছবিতে উঠে এসেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের সব কথা। আর এই এক সপ্তাহ রীতিমত ঝড় ফেলে দিয়েছে ছবিটি। মাত্র ৭দিনে কত টাকা কামালো জানেন?

ছবিটি মুক্তির পর পয়লা বুধবারের বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান, রণবীর কাপুর, আল্লু অর্জুনকেও টেক্কা দিয়ে ফেলেছে ভিকি কৌশল অভিনীত ছাবা সিনেমাটি।

আরও পড়ুন – সঙ্গম মন্তব্যে রণবীর এলাহাবাদিয়া ও রাখি সাওয়ান্তকে তলব পুলিশের

Advertisement
ads

এদিন ছাবা ছবির নির্মাতাদের তরফ থেকে বলা হয়েছে ৭দিনে বিশ্বজুড়ে ছবিটি মোট আয় করেছে ৭০০ কোটি টাকা। নতুন বছর শুরুতে এটাই প্রথম হিন্দি ছবি যেটি কিনা সব থেকে বেশি আয় করেছে।

ছবির নায়ক ভিকি কৌশল এদিন তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবির বক্স অফিসে কালেকশন । শেখাতে ভিকি জানিয়েছেন, গত শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর ৭ দিনে বিশ্বজুড়ে আয় করেছে মোট ৩১০ কোটি ৫০ লাখ টাকা ।

সম্প্রতি মারাঠিদের তরফে এই ভিকি কৌশল অভিনীত সিনেমাটিকে করমুক্ত করার দাবি উঠেছিল। এনিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফড়ণবিসের কাছে আর্জি জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?

Advertisement
ads