ভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Connect with us

বিনোদন

ভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Dwip Narayan Chakraborty

Published

on

১৪ ফেব্রিয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনা অভিনীত ছবি ছাবার। ছবিতে এই প্রথমবার জুটি বাড়তে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে। যদিও নতুন জুটি মনে লেগেছে দর্শকদের।

ছবিতে উঠে এসেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের নানান কথা। ছবি দেখে অতপর চোখে জল এসেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এমনই সব দৃশ্য। পাশাপাশি ছবির সমালোচনাও করেছেন অনেকে। যদিও ছবির প্রশংসায় পঞ্চমুখ পদ্ম শিবির।

দিল্লিতে বুধবার ছবি প্রদর্শনীর সময় একটি মলে পিভিআরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই দমকলের ৬টি ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। তবে অগ্নিকান্ড ঘটলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন – অবশেষে মত বদল! রণবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত

Advertisement
ads ads

জানা গিয়েছে, বিকেল ৪:১৫ মিনিটে দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে ভিকি ও রশ্মিকা অভিনীত সিনেমার প্রদর্শনীর সময় আগুন ধরে যায় বলে খবর। দমকলের কাছে খবর পৌঁছয় ৫টা নাগাদ। যদিও দমকলকর্মীরা পৌঁছনোর আগে প্রেক্ষাগৃহের ভিতের থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড একথা নিজেই স্বীকার করে নিয়েছেন সিলেক্ট সিটিওয়াক মলের এক মুখপাত্র। যদিও খুব বড় আকার নেয়নি অগ্নিকাণ্ড । ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহের কর্মীরা প্রেক্ষাগৃহ খালি করে দেয়। প্রাণনাশের ঘটনা ঘটেনি এবং মলের মূল অংশের নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন – প্রীতি জিন্টার বিজেপি যোগ! সেই ছুঁতোয় ১৮ কোটির ঋণ মকুব অভিনেত্রীর

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads