'মিগজাউম'-এর প্রভাবে শহরে বৃষ্টির ভ্রুকুটি
Connect with us

রায়গঞ্জ

‘মিগজাউম’-এর প্রভাবে শহরে বৃষ্টির ভ্রুকুটি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৭ ডিসেম্বর : স্থলভাগে আছড়ে পরেছে ঘূর্নিঝড় ‘মিগজাউম’। স্থলভাগে প্রবেশ করেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে ‘মিগজাউম’। আর এর জেরেই আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুসারে বুধবার থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

লাগাতার কর্মবিরতিতে সামিল হল অস্থায়ী পৌরকর্মীরা

একই ছবি রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে। বুধবার ভোর থেকেই রায়গঞ্জ শহরজুড়ে চলছে বৃষ্টিপাত। বৃহস্পতিবারও দিনভর রায়গঞ্জের আকাশ ছিল মেঘলা। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিপাত হয়। এর জেরে বিপর্যস্ত হয়ে পরে জনজীবন। দোকান পাট, বাজার ঘাট প্রায় ফাঁকা। সমস্যায় পরতে হয়েছে শহরবাসীকে।

সবজি বাজারে ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

Advertisement
ads