কলকাতা
বিচারক না আসায় ঝুলেই রইল পার্থর জামিনের রায় ঘোষনা
নিউজ ডেস্ক: আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আসতে পারলেন না বিচারক, যার ফলে আরও ৬দিনের অপেক্ষায় থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩ বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থর জামিন মামলায় ঘোষণা হল না রায়। আরও ৬ দিনের অপেক্ষায় থাকতে হবে শিক্ষামন্ত্রীকে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে। তিনি ছিলেন মূল মাথা। পার্থর তৎকালীন ওএসডি-ও গোপন জবানবন্দিও দিয়েছেন।
তাই এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হতে পারে, সিবিআই -এর এই যুক্তিতেই জামিনের বিরোধিতা করছে। গত শুক্রবার বিচার ভবনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এলেন না বিচারক।
আরও পড়ুন – বহু প্রতীক্ষার অবসান! আজ কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
তাই রায় ঘোষণা করা গেল নো। আগামী ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হতে পারে। মোদ্দা কথা হল, পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
মনে করা হচ্ছিল গত শুক্রবারই সিবিআইয়ের মামলায় পার্থর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করা হতে পারে বলে। আদালত সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার আদালতে আস্তে পারেননি বিচারক। তাই আগামী ১৭ এপ্রিল ঘোষণা করা হবে রায়।
আরও পড়ুন – অশান্ত মুর্শিদাবাদে শিবের মাথায় জল ঢাললেন হিন্দুরা, অনন্য নজির
