তৃণমূলও ছাড়ল না! শাসকদলের চরম কটাক্ষে বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায়
Connect with us

কলকাতা

তৃণমূলও ছাড়ল না! শাসকদলের চরম কটাক্ষে বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার এসএসসি নিয়োগ মামলার ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরিহারা হয়েছে গিয়েছেন প্রায় ২৬ হাজার জন। এবার চাকরি বাতিল নিয়ে শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলি! তৃণমূল দুষছেন বিজেপিকে-সিপিএমকে। বাদ ছাড়েননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও।

বস্তুত, এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেছিলেন। নবান্ন থেকেই তিনি থেকেই ইঙ্গিত দেন, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। তিনি সর্বসমক্ষে প্রশ্ন রাখেন, প্রতিবার কে বাংলাকে কেন টার্গেট করা হবে? কী দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কী দোষ করেছে বাংলার ছাত্র-যুবরা? এর জন্য বিজেপি-সিপিএমই দায়ী!

সুপ্রিম কোর্টের রায়দানের পর বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষাসচিব, মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য সরকারের নিযুক্ত আইনজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। তারপরই সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের তোপ দাগেন। চাকরি বাতিল নিয়ে ইতিউতি মিছিলও করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার শাসকদলেরই চরম কটাক্ষে বিদ্ধ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘাড়েও দোষ চাপাতে ছাড়েনি তৃণমূল!

আরও পড়ুন – ওয়াকফ বিল পাশের বিরোধিতা! নওসাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

Advertisement
ads

মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য,পার্থ চট্টোপাধ্যায় আমাদের লজ্জা। উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলেছেন। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরও ছেড়ে কথা বলছেন না। তিনিও একই সুরে বলেন, পাপ বাপ কেও ছারে না।

অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই আবহে কটাক্ষ করতে ছাড়ছেন না ঘাসফুল শিবিরকে। শুভেন্দুর মতে, এরপর থেকে গোটা মন্ত্রিসভাকেই জেলে দেখতে পাওয়া যাবে । দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ |

আরও পড়ুন – বাসন্তী আরাধনায় রায়গঞ্জবাসী, মহাষ্টমীর স্নানে নদীঘাটে পুণ্যার্থীর ঢল

Advertisement
ads