কলকাতা
শশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে নিয়োগ দুর্নীতিতে রেহাই জামাইয়ের! বাদ পড়লো নাম
নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চটোপাধ্যায়, তাই জামাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার জামিন মঞ্জুর এখনও হয়নি করেননি বিচারপতি অপূর্ব সিনহা রায়।
অন্যদিকে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলের জামিন মঞ্জুর করেছিলেন। এবার সেই অভিযুক্তের তালিকা থেকে নাম সরল কল্যাণময়ের! তবে কি শশুর পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাইয়ের!
সূত্রের খবর, পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় আসে পার্থর মেয়ে-জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডি সূত্রের দাবি, পার্থর জামাই কল্যাণময়কে একাধিক বার জেরা করে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
সেই টাকাই আবার ফেরত আসতো তাঁর প্রয়াত স্ত্রীর নামে তৈরি বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট-এ। আর এভাবেই ওই ট্রাস্ট হয়ে উঠেছিল দুর্নীতির অন্যতম আঁতুড়ঘর। নিয়োগ মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি।
আরও পড়ুন – শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় পদ্ম শিবির!
শ্বশুর তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! অভিযুক্তের তালিকা থেকে এবার বাদ দেওয়া হল কল্যাণময় ভট্টাচার্যের নাম। ইডির তরফে পিটিশনে এই বিষয়টি জানানো হয়েছে আদালতে।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় ভট্টাচার্য গোপন জবানবন্দি দেওয়ার পর অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়লো তাঁর নাম। ইতিমধ্যেই এই বিষয়টি আদালতে পিটিশন দাখিল করে জানিয়েছে ইডি। সূত্রের খবর, জেরার মুখে মুখে পরে পার্থর জামাই কল্যাণময় ইডি আধিকারিকদের জানান যে, শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মেনেই অনেকটা বাধ্য হয়েই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন – নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা, কাকে বসানো হল দায়িত্বে?
