কসবায় ডিআই অফিস অভিযানে লাঠিচার্জ পুলিশের! কি দোষ আমাদের? চাকরিহারারা
Connect with us

কলকাতা

কসবায় ডিআই অফিস অভিযানে লাঠিচার্জ পুলিশের! কি দোষ আমাদের? চাকরিহারারা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জের মুখে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুধু লাঠিচার্জ নয়, চাকরিহারাদের চর, লাথি, ঘুসি মারা হয়েছে বলে অভিযোগ। এমনকি মাটিতে ফেলে রেখে মারধর করা হয়েছে তাদের। ঘটনার প্রতিবাদে সরব চাকরিহারারা।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগের ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এমনতো অবস্থায় চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই আজ বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছে চাকরিহারারা।

একদিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা যোগ্য তাদের চাকরি যাবেনা! কিন্তু আবার তাদের কেই লাঠিচার্জ করা হচ্ছে। ফের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন!

কসবায় ডিআই অফিস অভিযানে গিয়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ পুলিশের লাঠি, এমনকি মার্ খেতে হয়েছে তাদের। অভিযোগ, পুলিশ শুধু লাঠি দিয়ে নয়, চড় ও ঘুষি মারা হয়েছে, এমনকি ধাক্কা দেওয়া হয়েছে। ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বঞ্চিত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

Advertisement
ads ads

আরও পড়ুন – DI অফিস অভিযান ঘিরে ধুন্দুমার মেদিনীপুর ও মালদায়, তালা ঝুলিয়ে বিক্ষোভ

এদিন বুধবার সকালে চাকরিহারাদের একাংশ গিয়ে জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তাদেরকে ভেতরে প্রবেশ যেন করতে না এ দেওয়া হয় তার জন্য সকাল থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ডিআই অফিসার সামনে পুলিশের ব্যারিকেড তো ছিলই, অফিসের গেটে তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ করা হয়। ঠিক তখনই পুলিশের লাঠির মুখে পড়েন চাকরিহারাদের একাংশ। মার খেতে খেতে প্রবল ক্ষোভ উগরে দিয়ে তারা বলেন, আমরা এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি, এভাবে লাঠিচার্জ না করে আমাদের গুলি করে দিক।

ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে এক চাকরিহারা প্রশ্ন তোলেন, একদিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পাশে হ্যাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করছে? আমরা চাকরি হারিয়ে এখন নিঃস্ব! কি দোষ আমাদের? কি অপরাধ? এদিকে এই ঘটনায় একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। কয়েকজনের হাত-পাও ভেঙেছে বলা দাবি। কার্যত কসবার এই ছবি সামনে আসতেই রাজ্যজুড়ে তুমুল শোরগোল, নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন – পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল গাড়ি! আহত পড়ুয়ারা

Advertisement
ads ads