বহু প্রতীক্ষার অবসান! আজ কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
Connect with us

কলকাতা

বহু প্রতীক্ষার অবসান! আজ কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: অবশেষে নববর্ষের আগের দিন কালীঘাট মন্দিরে স্কাইওয়াক উদ্বোধন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসানের পর খুশি কলকাতাবাসী। সোমবার সাধ্য বেলা কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দক্ষিণেশ্বরের আদলে কলকাতার কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার।

বাংলা নববর্ষের আগের দিন সোমবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোমবার সন্ধ্যে সাতটায় হবে শুভ উদ্বোধন। উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে ঝাঁ চকচকে স্কাইওয়াকের পাশাপাশি কালীঘাট মন্দির। যা দেখে উচ্ছ্বসিত কলকাতাবাসী থেকে শুরু করে রাজ্য়বাসী।

উল্লেখ্য, রাজ্যে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা বন্দোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা সম্ভবত ২০১৮ সালের নভেম্বর মাসে।

আরও পড়ুন – মুর্শিদাবাদে শান্তি ফিরেছে, দোকানপাট খুলেছে,নজরদারিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

Advertisement
ads

কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বরাত দেওয়া হয় এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত, প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির। ঠিক করা হয় স্কাইওয়াক ওঠার জন্য বন্দোবস্ত থাকবে তিনজোড়া চলমান সিঁড়ির।

যদিও শুরুর দিকে খানিকটা সময় লেগে যায়। হকারদের আপত্তি, দোকানপাট সরানোয় এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সাল পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটেছে। এবার কালীঘাটের স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার পালা উদ্বোধনের।

আরও পড়ুন – মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা ও রাজীবকে তীব্র আক্রমণ দিলীপের

Advertisement
ads