অশান্ত মুর্শিদাবাদে শিবের মাথায় জল ঢাললেন হিন্দুরা, অনন্য নজির
Connect with us

জেলার খবর

অশান্ত মুর্শিদাবাদে শিবের মাথায় জল ঢাললেন হিন্দুরা, অনন্য নজির

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত শুক্রবার থেকে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। যার আছে এসে পড়েছে নদীয়া,মালদহ ও দক্ষিণ ২৪ পরগনাতে। বিশেষত মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান এসব জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার, হামলা মারধর ক্রমশ হরে বৃদ্ধি পেয়েছে। সেই অগ্নিগর্ভ মুর্শিদাবাদের কান্দিতে দেখা গেল এক অনন্য চিত্র। গাজন উৎসবে মাতলেন সেখানকার সংখ্যালঘুরা। আজ চড়ক পূজার দিন শিবের মাথায় জল ঢেলে পুজো দিলেন হিন্দুরা।

অশান্তির পরিস্থিতির মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সেই মুর্শিদাবাদেই। গাজন উৎসবে শিবের মাথায় জল ঢালতে এবং ফুল দিতে এগিয়ে এলেন সংখ্যালঘু মহিলারাও। মনে করা হচ্ছে, এখন কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

উল্লেখ্য, নয়া ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। লাগাতার এই ৪দিন ধরে চলছে ভাঙচুর-মারধর-লুঠপাট-অগ্নিসংযোগ। বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বাবা-ছেলেকে। নিহত হয়েছেন আরও অনেক। আহত সাধারণ মানুষ থেকে পুলিশকর্মীরাও।

আরও পড়ুন – মুর্শিদাবাদে শান্তি ফিরেছে, দোকানপাট খুলেছে,নজরদারিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

Advertisement
ads ads

শনিবার থেকে বহু এলাকায় রুটমার্চ করছে বিএসএফ বাহিনী। শান্তি ফেরাতে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারাও রয়েছেন মুর্শিদাবাদে। সোমবারের দিন সেই আবহেই সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল মুর্শিদাবাদে।

কান্দির প্রাচীন হোম উৎসব, যা গাজন উৎসব নামে পরিচিত। বাংলা নববর্ষের শেষে গাজন উৎসবে কান্দি শহর পরিক্রমা করেন বাবা মহাদেব। অশান্তি পরিস্থিতির মধ্যেই পালকি করে রূপপুর রুদ্রদেব মন্দির থেকে বিগ্রহকে নিয়ে যাওয়া হয় কান্দি হোমতলাতে। সেখানে এক রাত্রি যাপন করে পরের দিন আবার রূপপুরে ফিরে আসেন মহাদেব।

প্রতি বছরের ন্যায় এবছরও মহাদেবকে নিয়ে যাওয়া হল কান্দি বিজয়নগর হয়ে হোটেল পাড়ার মধ্যে দিয়ে বিশ্রামতলায়। আর সেখানেই একসঙ্গে মিলিত হলেন হিন্দুসম্প্রদায়ের মানুষ। একেবারে মিলেমিশে গেলেন সংখ্যালঘুরা। হিন্দু-মুসলিম ভেদাভেদের পুরো ছবিটা উধাও হয়ে গেল।

আরও পড়ুন – মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা ও রাজীবকে তীব্র আক্রমণ দিলীপের

Advertisement
ads ads