সম্পর্কে পার্থর বেয়াই! আদালতে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের বিরুদ্ধে
Connect with us

কলকাতা

সম্পর্কে পার্থর বেয়াই! আদালতে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের বিরুদ্ধে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ দিন ধরে জেলে বন্দি থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে শুরু থেকে অভিযুক্তের তালিকায় নাম ছিল কল্যাণময়েরও।

কিন্তু, সাক্ষী দেওয়ার পর অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়েছে তাঁর নাম। এবার কল্যাণময়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তাঁর মামা, যিনি পার্থর সম্পর্কে বেয়াই হন। এদিন মঙ্গলবার তিনি ফের দাবি করলেন, ভাগ্নেই অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য সব সংস্থার অ্যাকাউন্টের দেখাশোনা করতেন।

আমেরিকা প্রবাসী কল্যাণময় ভট্টাচার্য এই মুহূর্তে এখন কলকাতায় রয়েছেন। তাঁর গোপন জবানবন্দির মাধ্যমে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চাইছেন বলে আইনজীবী মারফত আবেদন করেছিলেন তিনি। বিচারক ওই আবেদন মঞ্জুরও করেন। কিন্তু এবার নিয়োগ দুর্নীতি মামলায় সেই কল্যাণময়ের দিকেই আঙুল তুলেছেন তাঁরই মামা! কতদূর গড়ালো জল?

আরও পড়ুন – আরজি কর কান্ড! ফের CBI-এর ভূমিকা নিয়ে হতাশ নির্যাতিতার পরিবার

Advertisement
ads

এদিকে বিচার ভবনে বিচার প্রক্রিয়া চলছে এই নিয়োগ দুর্নীতির। মঙ্গলবার সেখানে পার্থর বেয়াইয়ের কাছে আইনজীবী জানতে চেয়েছেন যে, বোটানিক্স নামের একটি সংস্থার প্রাথমিক কাজের জন‍্য ১০ লক্ষ টাকা খরচ হয়েছিল, তার মধ‍্যে পাঁচ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন কি না? উত্তরে তিনি জানান, ওই পাঁচ লক্ষ টাকা তাঁর নামে দেখানো হয়েছিল। আসলে পুরো টাকাটাই কল‍্যাণময়ই দিয়েছিলেন।

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারীরা মোট পাঁচটি সংস্থার হদিস পেয়েছেন, যে সংস্থা গুলির সঙ্গে কল্যাণময়ের মামা যুক্ত ছিলেন বলে খবর। এগুলির মধ্যে দু’টি সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন পার্থর বেয়াই। গতকাল সোমবারও আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি দাবি করেছিলেন, দু’টি সংস্থার ডিরেক্টর হওয়া সত্ত্বেও সব কাগজপত্র খুঁটিয়ে না পড়েই সই করেছিলেন তিনি। বিশ্বাস করতেন কল্যাণময়কে। তাই ভাগ্নে যেখানে বলতেন, সেখানেই সই করে দিতেন।

আরও পড়ুন – ফের উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়! উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা

Advertisement
ads