কলকাতা
মুর্শিদাবাদে মৃত ৩, শ্রদ্ধা জানাতে বিজেপির তরফে পালন হিন্দু শহিদ দিবস
নিউজ ডেস্ক: ওয়াকফ অশান্তি নিয়ে মুর্শিদাবাদে নিহত হয়েছেন ৩ জন। গত শুক্রবার থেকে নতুন সংশোধিত আইন নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ। পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝেমধ্যেও উত্তেজনা তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে।
হিংসার প্রতিবাদে মুর্শিদাবাদের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বিজেপির তরফে পালন করা হচ্ছে হিন্দু শহিদ দিবস। আজ বিধানসভার বাইরেভি হিন্দু শহিদ দিবস পালনের জন্য উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপি বিধায়করা।
এদিন বুধবার সাদা কালো জামা পরে, কালো পতাকা দেখিয়ে ঘটনার প্রতিবাদ জানান তারা। তখনই হায় হায় স্লোগান শুরু করেন তারা। চন্দন ও হরগোবিন্দর মৃত্যুতে শুভেন্দু অধিকারী কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন বিধানসভার বাইরে প্রথমে একটি কৃত্তিম বেদী বানিয়ে চন্দন ও হরগোবিন্দর শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা। তারপরই বিধানসভার বাইরে থেকে বিস্ফোরক দাবি তোলেন মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিজেপি বিধায়কের দাবি, মুর্শিদাবাদে মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত হলেন মমতা বন্দোপাধ্যায়। বললেন, মিথ্যাবাদী মমতা। আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, ফারাক্কার এমএলের দাদা, কিষানগঞ্জের এমএলএ এরাই হল খুনের আসল নায়ক।
আরও পড়ুন – রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি
বুধবার গোটা বিধানসভা চত্বরজুড়ে এদিন স্লোগান ওঠে, খুনীদের মুখ্যমন্ত্রী মমতা হায় হায়, খুনী মমতা বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুলিশ মন্ত্রী হায় হায়’ ,’দুনিয়ার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও, চোর মমতা হায় হায়।
এরপই শুভেন্দু অধিকারী হিন্দুদের স্বার্থরক্ষার উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ২০২১ থেকে এমন কোনও জায়গা নেই যেখানে হিন্দুরা আক্রান্ত হলে তারা যাননি। মুর্শিদাবাদেও যাবেন। শুভেন্দু অধিকারী তিনবার মেইল করেছেন বলে জানান, তিনি উত্তর পাননি তাই কোর্টে গেছেন, যেদিন অনুমতি পাবেন সেদিন যাবেন।
এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, চোখের জল ফেলুন। চোখের জলে শপথ নিন হিন্দু বিরোধী সরকারকে ফেলবেন, মুর্শিদাবাদের খুনীদের জেলে পুড়বেন। রাজ্যজুড়ে হিন্দুরা বেঁচে থাকার জন্য লড়াই করছে। অস্তিত্ব রক্ষার লড়াই করছে। খুনি মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – ওয়াকফ আইনের একগুচ্ছ মামলার শুনানি সুপ্রিম কোর্টে!
