জেলার খবর
সপ্তাহখানেক পার! আগের মতই ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, খুলল স্কুল-কলেজ
নিউজ ডেস্ক: প্রায় দু’সপ্তাহ ধরে মুর্শিদাবাদে অশান্তি পরিস্থিতি! নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসা-হামলা ছড়িয়েছিল মুর্শিদাবাদের বহু এলাকায়। বিশেষ করে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরে অশান্তির আঁচ ছড়িয়েছিল।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে স্কুল-কলেজ সব বন্ধ। বাইরে বের হতে রীতিমত ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় রয়েছে। আগের মতোই ছন্দে ফিরছে মুর্শিদাবাদের অশান্ত এলাকাগুলি। প্রায় দু’সপ্তাহ পর মুর্শিদাবাদে খুলল স্কুল-কলেজ।
আজ ২১ এপ্রিল থেকে খুলেছে সেখানকার স্কুল-কলেজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্কুল-কলেজের পথে পড়ুয়ারা। আসতে আসতে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। উল্লেখ্য, নতুন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান গত কয়েক দিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। এলাকার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, অশান্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন – মন্দির উদ্বোধনের আগেই একী কান্ড! দিঘায় ভেসে এল জগন্নাথদেবের মূর্তি
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ১১ এপ্রিল থেকে এখানে স্কুল-কলেজ বন্ধ। তবে এখন পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে। যদিও অশান্তির ছবিতে এখনও পুরোপুরি আতঙ্ক কাটেনি এলাকার মানুষজনের। এদিকে ধুলিয়ানের একজন বাসিন্দা জানিয়েছেন, এখন ধুলিয়ানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ফোর্স রয়েছে।
আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে। এলাকার স্কুল-কলেজ ধীরে ধীরে খুলছে। খুলছে দোকানপাটও। এদিন সোমবার সকালেও কেন্দ্রীয় বাহিনীকে এলাকায় দেখা গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই টোটো, অটো, গাড়ি, স্কুল বাস চলছে।
পথেঘাটে লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে লোকজন ধীরে ধীরে পথে নামছেন। অন্যদিকে যারা অশান্তির আবহে ভিটেমাটি ছেড়ে যারা অন্যত্র আশ্রয় নিয়েছেন তারাও রবিবার ঘরে ফিরেছেন। আশা করা যাচ্ছে যে, আর কিছু দিন গেলেই আগেকার মত স্বাভাবিক পরিস্থিতি তৈরী হবে।
আরও পড়ুন – আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ! SSC ভবনের সামনে অবস্থান
