কলকাতা
মুর্শিদাবাদে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু! NIA তদন্তের দাবি
নিউজ ডেস্ক: গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের ( Waqf bill ) বিরোধিতা করে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে ( Mursidabad )। বাড়িতে ঢুকে হিন্দুদের ওপর অত্যাচার, বাবা-ছেলেকে খুপিয়ে খুন! পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি! শুধু তাই নয়, সরকারি-বেসরকারি হাসপাতালে হামলা চালানো হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে!
তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এর মধ্যে অশান্ত মুর্শিদাবাদে ( Mursidabad ) যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দিলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। অন্যদিকে এনআইএ ( NIA ) তদন্তের দাবি আক্রান্তদের।
উল্লেখ্য, নয়া ওয়াকফ আইনের ইস্যুতে সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে ( Mursidabad ) । ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে অনেক। এবার এই ঘটনায় বুধবার একাধিক মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ( Calcutta highcourt )।
মুর্শিদাবাদের উত্তপ্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। এদিকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ( Justice Tirthankar ghosh )। আজ বুধবার বিকেলে মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন – ওয়াকফ আইনের একগুচ্ছ মামলার শুনানি সুপ্রিম কোর্টে!
অন্যদিকে হামলার ঘটনায় এনআইএ ( NIA ) তদন্ত চেয়ে বুধবার হাইকোর্টে মামলা দায়ের করেছে আক্রান্তদের একাংশ। এমনকি মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ চেয়ে আদালতে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। অপরদিকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত ১৩ এপ্রিল পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। আদালতে বিজেপি বিধায়কের আইনজীবী বলেন, এরাজ্যের পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসা এলাকায় যেতে অনুমতি দিচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রেই যত আপত্তি পুলিশের।এরপরই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতির বেঞ্চ। আজ শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন – ‘মুখ্যমন্ত্রীর নববর্ষের গানকে কটাক্ষ’ গানে গানে মমতার শুভেচ্ছা মেনে নেবে না
