ওয়াকফ আইনের একগুচ্ছ মামলার শুনানি সুপ্রিম কোর্টে!
Connect with us

কলকাতা

ওয়াকফ আইনের একগুচ্ছ মামলার শুনানি সুপ্রিম কোর্টে!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক:  চলতি মাসের ৩রা এপ্রিল সংসদের দুই কক্ষে পাশ হয়েছে নয়া ওয়াকফ সংশোধনী বিল। এরপর গত ৫ই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী আইনে সই করে দেওয়ার পর থেকে প্রতিবাদের সুর আরও চড়েছে ।

কেন্দ্রীয় সরকার একাধিক ইস্যুতে সুপ্রিম করতে ও একাধিক হাইকোর্টে ক্যাভিয়েট করেছে যাতে আদালত একপক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা না করেন। মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলির দাবি, নতুন ওয়াকফ আইনে ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ করেছে।

মুসলিম স্বার্থবিরোধী আইন ওয়াকফ। এই অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। এনিয়ে পশ্চিমবঙ্গ শুধু নয়, ব্যাংকার বাইরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। এমনকি নতুন ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

সুপ্রিম কোর্টে ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। ওয়াকফ বিল নিয়ে একগুচ্ছ মামলা জমে রয়েছে সুপ্রিম কোর্টে। আজ বুধবার দুপুরে সেই সমস্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement
ads

আরও পড়ুন – ‘সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন’, ‘হিংসা’র কারণ নিয়ে মুখ খুললেন মোদী

সূত্রের খবর, আজ দুপুরে মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ। ৭৩ টি মামলা শোনার জন্য তৈরি রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি সঞ্জয় কুমার।

উল্লেখ্য, নতুন ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের বিরোধিতায় শীর্ষ আদালতে মামলা করেছে একাধিক রাজনৈতিক দল। আসাদউদ্দিন ওয়েইসির মিম বাদে তৃণমূল, আরজেডি, জেডিইউ, সিপিআই, ইন্ডিয়ান মুসলিম লিগ, সমাজবাদী পার্টি -সহ একাধিক দল রয়েছে তার মধ্যে।

৭৩ টি মামলার মধ্যে প্রায় প্রতিটি মামলার মূল বক্তব্য, এই নতুন সংশোধিত আইন মুসলিম স্বার্থবিরোধী এবং তাদের মৌলিক অধিকারে আঘাত করতে চলেছে। তাই তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বুধবার এসব মামলার শুনানির ঠিক আগেই শিখ সম্প্রদায়ের তরফে গুরুগ্রামের গুরুদ্বারের দয়া সিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

Advertisement
ads

আরও পড়ুন – ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি! ভাঙড়ে গুন্ডামি, গ্রেফতার ৯