সোশ্যাল মিডিয়া
সিনেমাকেও হার মানায়! হোস্টেলে ঢোকার চেষ্টায় স্যুটকেসে প্রেমিকা
ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি সম্প্রতি এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিজের প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে আসার অভিনব উপায় অবলম্বন করেন—তাঁকে একটি বড় স্যুটকেসে লুকিয়ে হোস্টেলের ভেতরে ঢোকানোর চেষ্টা! তবে সিনেমার মতো এই কৌশল সফল হয়নি। মাঝপথেই ফাঁস হয়ে যায় পরিকল্পনা, ভাইরাল হয়ে যায় ঘটনার ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, হোস্টেলের করিডরে দাঁড়িয়ে আছেন নিরাপত্তারক্ষীরা এবং বেশ কয়েকজন ছাত্র। সবার নজর একটি বড় কালো স্যুটকেসের দিকে। কিছুটা আলোচনা-পর্যালোচনার পর, একাধিক মহিলা নিরাপত্তারক্ষী স্যুটকেসটি খুলতেই ভিতরে থেকে বেরিয়ে আসেন এক তরুণী—চুপচাপ বসেছিলেন ভিতরে। জানা গিয়েছে, স্যুটকেসটি কোথাও ধাক্কা খাওয়ার পর তরুণী ব্যথায় চিৎকার করে ওঠেন। সেই আওয়াজ কানে যেতেই সতর্ক হয় নিরাপত্তা কর্মীরা।
Guy tried Sneaking his Girlfriend into the Boys hostel in a Suitcase.. one Bump and she screamed from inside. guards Heard it and they got Caught, Op Jindal Uni
pic.twitter.com/xBkBTYymdt— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 12, 2025
ভিডিওটি ইতিমধ্যেই এক্স (প্রাক্তন টুইটার)-এ ১০ লক্ষেরও বেশি ভিউ ছুঁয়ে ফেলেছে। অনেকে এই ঘটনাকে মজার ছলে নিলেও, অনেকেই নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুনঃ ফের অশান্তি ছড়াল মুর্শিদাবাদে! এলাকায় মোতায়েন ২৩ জন পুলিশকর্তা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য ঘটনাটি হালকাভাবে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক (PRO) জানান, “ছাত্ররা একটু দুষ্টুমি করছিল। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর বলেই ঘটনাটি সময়মতো ধরে ফেলা সম্ভব হয়েছে। কেউ কোনও অভিযোগ করেননি।”তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই ঘটনায় অভিযুক্ত ছাত্র ও ছাত্রীর বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও স্পষ্ট মন্তব্য করা হয়নি।
