রাজ্যের খবর
নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা, কাকে বসানো হল দায়িত্বে?
নিউজ ডেস্ক: তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়, পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি পুরসভার পরবর্তী পুরপ্রধান কে হবেন? সেই প্রক্রিয়া যেন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
এবিষয়ে বৃহস্পতিবার নির্মল জানিয়েছেন, পানিহাটির পরবর্তী পুরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সব কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসব আমি। সকলের মতামত নিয়েই এগোনো হবে বলে তিনি জানান। বৈঠকে উপস্থিত থাকার কথা মহকুমা শাসকেরও।
পানিহাটির পুরসভার পরবর্তী পুরপ্রধান কে হতে চলেছেন, তা জানা যাবে আজ অর্থাৎ শুক্রবার। শুক্রবার সকাল সাড়ে ১১টায় পানিহাটি পুরসভার সব কাউন্সিলরদের বৈঠকে বসেন নির্মল ঘোষ। সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন – শুভেন্দুর ওপর হামলা! রাজ্য জুড়ে পথ-অবরোধে সামিল বিজেপি নেতৃত্ব
নাগরিক পরিষেবা-সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটির পুরসভার চেয়ারম্যান পদ খুইয়েছেন প্রাক্তন পুরপ্রধান মলয় রায়। মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছিল। দীর্ঘ টালবাহানার পর পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মলয় রায়। এবার সেই চেয়ারেএ দায়িত্ব পেলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে।
দীর্ঘ টাল বাহানার পর অবশেষে জটিলতা কাটিয়ে নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা। মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। পুরপ্রধানের দায়িত্ব পেয়েই অমরাবতী মাঠ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তিনি জানিয়েছেন, সরকার-দল যা চাইবে তাই-ই হবে। পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নন তিনি।
আরও পড়ুন – বিজেপির স্মারকলিপি প্রদানকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
