দেশবিরোধী মন্তব্য ও তথ্য ফাঁসের অভিযোগ! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নতুন FIR
Connect with us

ভাইরাল খবর

দেশবিরোধী মন্তব্য ও তথ্য ফাঁসের অভিযোগ! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নতুন FIR

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ফের FIR দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, গত ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে আয়োজিত এক সভা (Public Meeting) থেকে বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে (Home Ministry) জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দেন।

এই অভিযোগের ভিত্তিতে আইনজীবী (Advocate) ও বিজেপি কর্মী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় (Cyber Crime Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, বাংলাদেশে নিহত বিতর্কিত ব্যক্তি ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত কিছু তথ্যের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন, যা দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কীভাবে তদন্ত এগিয়েছে সে বিষয়ে অনেক তথ্য জানেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাও উল্লেখ করেন বলে অভিযোগ। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, সরকারি পদে না থেকেও তিনি কীভাবে এমন সংবেদনশীল তথ্য সম্পর্কে অবগত হলেন।

অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১ এবং ৩৫২। অভিযোগকারীর মতে, এই ধারাগুলি জনশৃঙ্খলা বিঘ্নিত করা, বিদ্বেষ ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়া এবং জনসম্প্রীতি নষ্ট করার মতো অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

Advertisement
ads

উল্লেখ্য, এর আগেও একই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক মঞ্চ থেকে করা একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে তিনি বারবার আইনি পদক্ষেপ নিয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হওয়ায় বিষয়টি নতুন রাজনৈতিক তাৎপর্যও তৈরি করেছে।