যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
Connect with us

দুর্ঘটনা

যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে বেরিয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তাঁর জীবনের শেষ সফর। যশোর রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর স্ত্রী ও সন্তানকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি ঘটে যখন এক ব্যক্তি বাইক নিয়ে বারাসত থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে একটি ডাম্পারও চলছিল। হঠাৎ করেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পাশে ধাক্কা খায় এবং আরোহীরা ছিটকে পড়েন। স্ত্রী ও সন্তান রাস্তার একদিকে পড়ে গেলেও বাইকচালক অপরদিকে ছিটকে পড়েন এবং দ্রুতগতির ডাম্পারের চাকার নিচে চাপা পড়েন।

আরও পড়ুনঃ বিহারে গভীর রাতে এনকাউন্টার, আহত তিন এসটিএফ জওয়ান

দুর্ঘটনার পর ডাম্পারের চালক থামার বদলে দ্রুত পালানোর চেষ্টা করে। পথচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও ডাম্পারটি প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়। পরে পুলিশ এসে ডাম্পারটিকে আটক করে।

Advertisement
ads

এদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাম্পার চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।