জনগণের অর্থের অপব্যবহার! আরও বিপাকে কেজরি, এফআইআরের নির্দেশ
Connect with us

দেশের খবর

জনগণের অর্থের অপব্যবহার! আরও বিপাকে কেজরি, এফআইআরের নির্দেশ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক:  আরও বিপাকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই মামলা চলছে আপ প্রধানের বিরুদ্ধে। তবে জামিনে জেলের বাইরেই আছেন। গত মাসে দিল্লি বিধানসভা নির্বাচনেও হেরে গিয়েছেন।

এবার আরও বিপাকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে এবার আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে শুধু কেজরীওয়াল একাই নয়, আপের অন্য কয়েক জন নেতা-নেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

সেই অভিযোগ দিল্লি পুলিশকে দায়ের করতে বললো আদালত। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ছাড়া দলের বাকি দুই নেতা হলেন গুলাব সিং এবং নিকিতা শর্মা। তাঁদের বিরুদ্ধেও মামলা করার জন্য রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিল দিল্লি পুলিশ।

আরও পড়ুন-সাইবার প্রতারণার ফাঁদ: চাকরির টোপ দিয়ে মায়ানমারে বন্দি ২৮৩ ভারতীয়, অবশেষে মুক্তি

Advertisement
ads

সেই আবেদনের শুনানির পর এই তিন আপ নেতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১৮ মার্চের মধ্যে দিল্লি পুলিশকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলেছে আদালত। বস্তুত এই মামলাটি ২০১৯ সালের। এর আগে এক নিম্ন আদালত দিল্লি পুলিশের এই আবেদন খারিজ করে দিয়েছিল।

১০ বছরেরও বেশি সময় ধরে দিল্লিতে ক্ষমতায় থাকা আপের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় প্রচারের জন্য সরকারের টাকা অপব্যবহার করেছে। গত বছরের জানুয়ারিতে, তথ্য ও প্রচার মন্ত্রক এই একই অভিযোগে আপকে সুদ-সহ ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও, আপ কিছু প্রকল্পের প্রচারে বরাদ্দকৃত অর্থের চেয়ে বেশি ব্যয় করেছে বলে অভিযোগ করেছিল বিজেপি।

আরও পড়ুন-ব্রাউন সুগার সহ গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Advertisement
ads