দেশের খবর
অনুপ্রবেশে রাশ টানতে ‘ইমিগ্রেশন রুলস’-এ সংশোধন! শেষ মুহূর্তের ছাড় বাতিল করল কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ দেশে অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) রোধ এবং বিদেশি নাগরিকদের (Foreign Nationals) গতিবিধির উপর আরও কঠোর নজরদারি চালাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। সম্প্রতি ২০০৯ সালের নাগরিকত্ব বিধি (Citizenship Rules) সংশোধনের পর এবার ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক বিধি (Immigration and Foreigners Rules, 2025)-তেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি (Notification) অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা (Visa) নিয়ে ভারতে আসা কোনও বিদেশি নাগরিক যদি নির্ধারিত সময়ের বেশি দেশে থাকতে চান, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে। আগে ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ ছিল। নতুন নিয়মে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। নতুন বিধি অনুযায়ী, একটানা ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চাইলে প্রথম ১৮০ দিন শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র জরুরি পরিস্থিতি (Emergency Situation)-তেই এমন আবেদন অনুমোদিত হতে পারে।
এছাড়া বিদেশি বাবা-মায়ের ভারতে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল করা হয়েছে। যদি বাবা বা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক (Indian Citizen) হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে আগের মতো বাধ্যতামূলকভাবে জন্মের ৩০ দিনের মধ্যে তথ্য জমা দিতে হবে না।
বিশেষজ্ঞদের মতে, অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা এবং অবৈধ অভিবাসন (Illegal Immigration) রোধ করতেই কেন্দ্রের এই পদক্ষেপ।


