মাসে ১৫০০ টাকা আর পাবেন না ৮০ লক্ষ মহিলা! লাড়কি বহেন যোজনায় কড়া এনডিএ সরকার
Connect with us

দেশের খবর

মাসে ১৫০০ টাকা আর পাবেন না ৮০ লক্ষ মহিলা! লাড়কি বহেন যোজনায় কড়া এনডিএ সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের বহুল আলোচিত ‘লাড়কি বাহিন যোজনা’ (Ladki Bahin Yojana) নিয়ে এক বড়সড় পদক্ষেপ করল সেখানকার এনডিএ (NDA) সরকার। সরকারি নথি যাচাই এবং বাধ্যতামূলক ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়ার পর রাজ্যজুড়ে প্রায় ৮০ লক্ষ মহিলার নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আগামী জুন মাস থেকে এই মহিলারা আর প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সুবিধা (financial benefit) পাবেন না।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ছিল ২.৪৬ কোটি, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১.৬৬ কোটিতে। তদন্তে দেখা গেছে, বহু বিত্তবান বা চাকরিজীবী মহিলা এবং সরকারি কর্মচারীরাও বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। এমনকি মহিলাদের নাম ভাঁড়িয়ে অনেক পুরুষ উপভোক্তাও (beneficiaries) টাকা হাতাচ্ছিলেন। ৩১ মার্চ ই-কেওয়াইসি করার শেষ সময়সীমা থাকলেও অনেকেই তা আপডেট করেননি। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথির (incomplete documents) কারণেই এই নামগুলো বাতিল করা হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, ই-কেওয়াইসি-র মেয়াদ আর বাড়ানো হবে না।

এদিকে মহারাষ্ট্রের এই বিপুল ছাঁটাইয়ের রেশ আছড়ে পড়েছে বাংলাতেও। এ রাজ্যে ক্ষমতা বদলের পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানেও ১৩ পাতার দীর্ঘ ফর্মের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ইতিমধ্যেই অনেক আবেদনকারীকে অযোগ্য (ineligible) বলে ঘোষণা করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement