দেশের খবর
দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!
নিউজ ডেস্ক: রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা নেয়! এবার দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়। টাকার পাহাড় উদ্ধার হতেই বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। যার হাতে আইন রক্ষার ভার, তিনিই কিনা দুর্নীতিতে বিদ্ধ! এবার খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড়। পাওয়া গেল না টাকার হিসাবও। দিল্লি হাই কোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে উদ্ধার টাকার পাহাড়। গত সপ্তাহে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগে বলে খবর। সে সময় বাড়িতে ছিলেন না বিচারপতি যশবন্ত বর্মা। বাড়ির সদস্যরা খবর দেন দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে প্রথমে দমকল কর্মীরাই হদিস পান টাকার।
তারাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ বিচারপতির বাড়ি হানা দিয়ে উদ্ধার করে টাকার পাহাড়। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কথা থেকে এল এই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় বিচারপতির পরিবারের সদস্যদের। পরে বিচারপতি যশবন্ত বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, টাকার প্রসঙ্গে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বিচারপতি বর্মা।
বস্তুত প্রাথমিক তদন্তে পুলিশ সিদ্ধান্তে পৌঁছায় যে ওই টাকা হিসাব বহির্ভূত। এদিকে খবর চলে যায় সুপ্রিম কোর্টে। এদিকে বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের খবরটি ভালো চোখে দেখেনি সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল।
আরও পড়ুন – নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা, কাকে বসানো হল দায়িত্বে?
ওই কমিটির বিচারপতিদের মধ্যে কেউ কেউ আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেন বিচারপতি যশবন্ত বর্মার। তারা যুক্তি দিয়ে বলেছেন, এভাবে বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়া গোটা বিচার ব্যবস্থার বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে।
যদিও প্রধান বিচারপতি খান্না আপাতত ওই বিচারপতিকে শুধু বদলির নির্দেশ দিয়েছেন। পাঁচ বিচারপতির সেই কমিটির নির্দেশেই বিচারপতি যশবন্ত বর্মাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দিল্লিতে কর্মরত বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন – আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন – iCALL সবসময় আপনার পাশে
