চাঞ্চল্যকর দৃশ্য! গুদামঘরে ভর্তি ভর্তি টাকা, ছবি প্রকাশ সুপ্রিম কোর্টের
Connect with us

দেশের খবর

চাঞ্চল্যকর দৃশ্য! গুদামঘরে ভর্তি ভর্তি টাকা, ছবি প্রকাশ সুপ্রিম কোর্টের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে উদ্ধার কারি কারি টাকা। প্রসঙ্গত, গত সপ্তাহে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগে বলে খবর। সে সময় বাড়িতে ছিলেন না বিচারপতি যশবন্ত বর্মা। বাড়ির সদস্যরা মিলে খবর দেন দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে প্রথমে দমকল কর্মীরাই হদিস পান টাকার। তারাই পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ বিচারপতির বাড়ি হানা দিয়ে উদ্ধার করে টাকার পাহাড়। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কথা থেকে এল এই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় বিচারপতির পরিবারের সদস্যদের। পরে বিচারপতি যশবন্ত বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, টাকার প্রসঙ্গে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বিচারপতি বর্মা। বড় আপডেট…

এবার এক চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর অন্দরে। সেই ছবি এবার প্রকাশ্যে আনলো সুপ্রিম কোর্ট। বিচারপতি যশবন্ত বর্মার গুদামঘর ঘর থেকে উদ্ধার কারি কারি পোড়া টাকা। বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। সেইখানেই দেখা যাচ্ছে, পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে।

আরও পড়ুন – দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!

Advertisement
ads

গতকাল শীর্ষ আদালত পেশ করা হয় ২৫ পাতার রিপোর্ট। অন্যান্য সব তথ্যের সঙ্গে ২৫ পাতার রিপোর্ট-এর সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল ওই রিপোর্টে। জানা গিয়েছে, যশবন্ত বর্মার বাড়ি থেকে ছবি সংগ্রহ করেছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় আরোরা। এদিকে সেই রিপোর্ট হাতে পাওয়ার পর কলেজিয়ামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

তাদের সিদ্ধান্ত মোতাবেক ওই রিপোর্ট আপলোড করা হয় শীর্ষ আদালতের ওয়েবসাইটে। কলেজিয়াম সূত্রে খবর, বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত। সেই রিপোর্টার সঙ্গে প্রকাশ্যে এসেছে বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া টাকার স্তূপের ছবি।

সূত্রের খবর, বিচারপতি বর্মার বাংলোর গুদামে বোঝাই ছিল বিপুল নোটের স্তুপ। জানা যাচ্ছে, আগুন লাগার পর সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। তাঁর কথায়,
পুরো ঘটনা চক্রান্ত করে সাজানো হয়েছে। আমার বাড়ি থেকে ওই ঘরটি সম্পূর্ণ আলাদা। বাড়ির অনেকেই সেখানে যাতায়াত করতো। ওই ঘরে প্রচুর জিনিস থাকত, বেশ কিছু নথিপত্রও ছিল আমার।

আরও পড়ুন – দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?

Advertisement
ads