নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি! ৬ জুন দিল্লিতে ধরনার ডাক ‘ককরোচ পার্টি’র
Connect with us

দেশের খবর

নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি! ৬ জুন দিল্লিতে ধরনার ডাক ‘ককরোচ পার্টি’র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ NEET-UG 2026 প্রশ্নফাঁস (Question Paper Leak) বিতর্ক ঘিরে দেশজুড়ে ক্ষোভের আবহে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party বা CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) ঘোষণা করেছেন, আগামী ৬ জুন তিনি ভারতে ফিরে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ ধর্না (Peaceful Protest) কর্মসূচিতে অংশ নেবেন।

বোস্টন (Boston) প্রবাসী এই স্ট্র্যাটেজিস্ট (Strategist) সমাজমাধ্যমে (Social Media) প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, NEET, CBSE এবং CUET-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ইতিমধ্যেই ৮ লক্ষের বেশি মানুষ একটি অনলাইন পিটিশনে (Online Petition) স্বাক্ষর করেছেন।

অভিজিৎ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হয়েছে। লখনউ, জয়পুর ও মহারাষ্ট্রের একাধিক জায়গায় আন্দোলন চলছে। তাঁর অভিযোগ, এক কোটিরও বেশি পরীক্ষার্থী এই অস্থিরতার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও জানান, দিল্লি পুলিশের (Delhi Police) কাছে নিয়ম মেনে অনুমতি চেয়ে যন্তর মন্তরে আন্দোলন করা হবে। আন্দোলন সম্পূর্ণ অহিংস (Non-Violent) ও সাংবিধানিক (Constitutional) পথে পরিচালিত হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

Advertisement
ads

অভিজিৎ দিপকের কথায়, “এত বড় কেলেঙ্কারির পরও যদি জবাবদিহি (Accountability) না থাকে, তবে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ প্রশ্নের মুখে পড়ে।” তিনি দেশের ছাত্র-যুব সমাজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Continue Reading
Advertisement