দেশের খবর
যশবন্ত বর্মার বাড়িতে টাকা উদ্ধার মামলায় জরুরি শুনানিতে ‘না’ আদালতের
নিউজ ডেস্ক: গত ১৪ই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লেগে গুদামঘরে থাকা পোড়া টাকার বান্ডিল পেয়েছিলো দমকল কর্মীরা। ঘটনার তার তদন্তে দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের এবং তদন্তের নির্দেশ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। আজ বুধবার সেই আবেদনের জরুরি শুনানির মৌখিক আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। কিন্তু কেন?
এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ অন্যতম আবেদনকারী অ্যাডভোকেট ম্যাথিউস জে নেদুমপাড়াকেপ্রকাশ্য বিবৃতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির আবেদনের জবাবে শীর্ষ আদালত জানিয়েছে, যথা সময়ে এই মামলার আবেদনটি তালিকাভুক্ত করা হবে।
আবেদনে বলা হয়েছে, চলতি মাসের গত ১৪ তারিখ বিচারপতি যশবন্ত বর্মার বাংলায় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা পোড়া টাকা পেয়েছিলেন। যেহেতু ঘটনা ১৪ তারিখের তাই সেইদিনই অভিযোগ করা উচিত ছিল পুলিশের। কিন্তু পুলিশ এফআইআরটি নথিভুক্ত করেনি।
আরও পড়ুন – আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্টের অভিযোগ
এফআইআর দায়েরে এবং উদ্ধার হওয়া নগদ অর্থের রেকর্ড প্রকাশ করার ক্ষেত্রে, এই বিলম্ব আসলে বিষয়টি টাকা উদ্ধারের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করা হয়েছে। তাই শীর্ষ আদালত জানিয়েছে, যথা সময়ে এই মামলার আবেদনটি তালিকাভুক্ত করা হবে।
এদিন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে বহির্ভুত টাকা উদ্ধারের মামলার তদন্তে নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মাহালারের নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল বিচারপতি বর্মার বাসভবন পরিদর্শনে গিয়েছিল আজ বুধবারই। পুলিশ সূত্রে খবর, যেই গুদামঘরে আগুন লেগেছিল সেই জায়গাটি পরিদর্শন করেন পুলিশ কর্মীরা। বিচারপতির বাসভবনে কর্মরত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এদিন।
আরও পড়ুন – যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার! সর্বদল বৈঠক ডাকলেন জগদীপ ধনখর
