তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মীসভা আয়োজিত হল মালদা জেলার মানিকচকে
Connect with us

ভোটের খবর

তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মীসভা আয়োজিত হল মালদা জেলার মানিকচকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা,মানিকচক, ১০ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে কর্মীসভা আয়োজিত হল মালদা জেলার মানিকচকে।

শুক্রবার সন্ধ্যায় মানিকচক বিধানসভার অন্তর্গত শোভানগর অঞ্চলের বুদিয়া মোড় এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে মহিলা কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মীসভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রচারের রণকৌশল নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায়।উল্লেখ্য, মালদা জেলায় দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সভা করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর। শুক্রবার সন্ধ্যায় মানিকচক বিধানসভার অন্তর্গত শোভানগর অঞ্চলের বুদিয়া মোড় এলাকায় কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেস র্সমর্থকদের নিয়ে এই কর্মীসভা করেন মৌসম বেনজির নূর। মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে এদিনের সভায় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য দিতে গিয়ে মৌসুম নূর বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের উন্নয়ন দেখে মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। পাশাপাশি মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও সোচ্চার হন এদিনের সভামঞ্চ থেকে। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রচারের রণকৌশল নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায়।