সাত বছর পর ঘাসফুল শিবিরে ফেরার ঘোষণা, তৃণমূলের শক্তি বাড়াচ্ছেন শোভন-বৈশাখী
Connect with us

ভাইরাল খবর

সাত বছর পর ঘাসফুল শিবিরে ফেরার ঘোষণা, তৃণমূলের শক্তি বাড়াচ্ছেন শোভন-বৈশাখী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সাত বছর পর ফের তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরছেন শোভন চট্টোপাধ্যায় (Shovon Chattopadhyay) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandyopadhyay)। ছাব্বিশের (2026) বিধানসভা ভোটের আগে সোমবার বিকেলে তাঁরা তৃণমূল ভবনে (Trinamool Bhavan) সাংবাদিক বৈঠক করবেন। ইতিমধ্যে তাঁরা বাড়ি থেকে (Home) তৃণমূল ভবনের দিকে রওনা হয়েছেন।

দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi) এবং মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)-এর হাত ধরে তারা যোগ দিতে চান। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কানাঘুষো (Rumor) শুরু হয়েছে যে, শোভনকে ভোটের জন্য (Election) প্রার্থী করা হতে পারে। যদি তাই হয়, তাহলে তার নিজ এলাকা বেহালা পশ্চিম (Behala West) থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাস খানেক আগে প্রশাসনিক (Administrative) পদে ফিরে আসেন শোভন। কলকাতার প্রাক্তন মেয়রকে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA) এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শোভন ও বৈশাখী তৃণমূলের (Trinamool) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। এরপরই শোভনকে এনকেডিএ-র (NKDA) দায়িত্ব দেওয়া হয়।

Advertisement
ads

এবার সাত বছর পর তিনি ফের রাজনীতিতে (Politics) সক্রিয় হচ্ছেন। ওয়াকিবহাল মহলের মত অনুযায়ী, ঘাসফুল শিবিরে ফেরার (Grassroots camp return) পর শোভনকে ভোটের অন্যতম সৈনিক (Election warrior) হিসেবে দায়িত্ব দেওয়া হবে।