শুভেন্দুর ভয়ে ঝুঁক গেয়া ‘পুষ্পা’! রণে ভঙ্গ দিয়ে ময়দান ছাড়লেন জাহাঙ্গীর খান
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দুর ভয়ে ঝুঁক গেয়া ‘পুষ্পা’! রণে ভঙ্গ দিয়ে ময়দান ছাড়লেন জাহাঙ্গীর খান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী ২১ মে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন (Re-polling)। কিন্তু প্রচারের শেষ লগ্নে এসে ফলতার রাজনীতিতে ঘটল এক নজিরবিহীন ও নাটকীয় পটপরিবর্তন। ভোটের লড়াই থেকে আচমকা সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী (TMC Candidate) জাহাঙ্গীর খান, যিনি রাজনৈতিক মহলে ‘পুষ্পা’ নামেই বেশি পরিচিত। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে নির্বাচনী ময়দান ছাড়ার কথা জানান তিনি। জাহাঙ্গীর বলেন, মুখ্যমন্ত্রী ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন, তাই এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থেই তিনি এই ত্যাগ স্বীকার করছেন।

কদিন আগেই ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘জাহাঙ্গীরের ভার আমার ওপর ছেড়ে দিন।’ এর ঠিক পরেই এই অভিষেক-ঘনিষ্ঠ বাহুবলি নেতার পিছু হটাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মডেলে (Model) বড় ধস দেখছে রাজনৈতিক মহল। যদিও কলকাতা হাইকোর্ট (High Court) পাঁচটি এফআইআর-এর (FIR) ভিত্তিতে জাহাঙ্গীরকে ২৬ মে পর্যন্ত গ্রেফতারি থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ (Interim Protection) দিয়েছিল। তবে শর্ত ছিল, কোনও ভোটারকে হুমকি দেওয়া যাবে না। অন্যদিকে, পুনর্নির্বাচনের ঠিক আগে জাহাঙ্গীরের ভায়রাভাই তথা ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গ্রেফতার হওয়ায় চাপ আরও বাড়ে।

নির্বাচন কমিশন (Election Commission) উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস (IPS) অজয় পাল শর্মাকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার পর এবং ইভিএম (EVM) কারচুপির অভিযোগে ফলতার ভোট বাতিল করেছিল। এখন জাহাঙ্গীরের সরে দাঁড়ানোয় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার ১ লক্ষ ভোটে জয় কেবল সময়ের অপেক্ষা বলে দাবি পদ্ম শিবিরের। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই পলায়ন বৃত্তিকে তীব্র কটাক্ষ করেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement