চতুর্থ দফার নির্বাচন চলাকালীন রাজনৈতিক হিংসার বলি এক
Connect with us

ভোটের খবর

চতুর্থ দফার নির্বাচন চলাকালীন রাজনৈতিক হিংসার বলি এক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ এপ্রিল : রাজ্য চতুর্থ দফার নির্বাচন চলাকালীন রাজনৈতিক হিংসার বলি এক। ভোটের শুরু থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচির পাগলাপীর এলাকা।

এবার ভোটের লাইনে চললো গুলি। গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথমবারের ভোটার ১৮ বছরের তরুণ আনন্দ বর্মন। ২৬৫ নম্বর বুথে এই ঘটনা ঘটে। মৃত বিজেপির সমর্থক বলে দাবি পরিবারের। তবে আনন্দ বর্মন তাদের সমর্থক বলে পাল্টা দাবি তৃণমূলের।
শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। সাত সকালেই পাগলাপীর এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়। এরপর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই শীতলকুচির পাঠানপুলি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভোটের লাইনেই গুলি করা হয় আনন্দকে। অভিযোগ বিজেপির। মৃত তরুণের পরিবারের দাবি মাত্র ১৮ বছরের আনন্দ প্রথম ভোট দেওয়ার জন্য সকাল সকাল ভোট গ্রহণকেন্দ্রের দিকে রওনা দেন। কিন্ত ভোট গ্রহণ কেন্দ্রের কাছেই তাঁকে গুলি করা হয়। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে উদ্যত হয় কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে  নির্বাচন কমিশন।

Continue Reading
Advertisement