শীতলকুচীর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কালো ব্যাজ পড়ে মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

ভোটের খবর

শীতলকুচীর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কালো ব্যাজ পড়ে মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ এপ্রিল : চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। সকাল থেকে মৃত্যু মিছিলের খবরে শোকাহত রাজ্যবাসী। নির্বাচনে শনিবার আধা সেনার গুলিতে নিহত ৪।

ঘটনার খবর প্রকাশ হতেই দুঃখ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে কালো ব্যাজ প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। অন্যদিকে, নিহতের পরিবারদের পাশে দাঁড়াতে রবিবার শীতলকুচি পৌছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।দলীয় সূত্রে খবর, এদিন উত্তর ২৪ পরগনায় পৃথক তিনটি সভা শেষে সন্ধ্য়ে নাগাদ শিলিগুড়ি পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ রবিবার সাত সকালে কোচবিহারের শীতলকুচিতে পৌঁছবেন তিনি। দেখা করার কথা রয়েছে নিহত এবং আহতের পরিজনদের সঙ্গে।উল্লেখ্য, শনিবার চতুর্থ দফার ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছে আরও চারজন। গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গোটা ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে রবিবার কোচবিহারের শীতলকুচিতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Continue Reading
Advertisement