২০২৯ সালেই কার্যকর হতে পারে এক দেশ-এক ভোট! গোয়া বৈঠক শেষে মেগা ইঙ্গিত কেন্দ্রের
Connect with us

দেশের খবর

২০২৯ সালেই কার্যকর হতে পারে এক দেশ-এক ভোট! গোয়া বৈঠক শেষে মেগা ইঙ্গিত কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘এক দেশ-এক ভোট’ (One Nation One Election) ব্যবস্থা ২০২৯ সালের মধ্যেই কার্যকর করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। গোয়ায় দু’দিনের বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন এই সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (JPC) চেয়ারম্যান পি. পি. চৌধুরী। তাঁর দাবি, দেশের অধিকাংশ নাগরিক প্রতিনিধি দ্রুত এই ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছেন।

বর্তমানে ‘এক দেশ-এক ভোট’ বিলটি যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনায় রয়েছে। কমিটি প্রাক্তন নির্বাচন কমিশনার (Election Commissioner), প্রাক্তন প্রধান বিচারপতি (Chief Justice) এবং বিভিন্ন সাংবিধানিক বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করছে। চৌধুরী জানান, বাদল অধিবেশনের (Monsoon Session) আগেই রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চলছে। রিপোর্ট প্রস্তুত হলে সংসদে (Parliament) বিলটি পেশ করা হতে পারে।

জেপিসি চেয়ারম্যানের দাবি, এই ব্যবস্থা চালু হলে প্রায় ৭ লক্ষ কোটি টাকা পর্যন্ত সরকারি ব্যয় সাশ্রয় হতে পারে। সেই অর্থ দেশের উন্নয়ন ও পরিকাঠামো (Infrastructure) বৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে লোকসভা (Lok Sabha) ও সব রাজ্যের বিধানসভা (Legislative Assembly) নির্বাচন একসঙ্গে হবে। এরপর ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত (Panchayat) ও পুরসভা (Municipality) নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Advertisement
ads ads

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকটি রাজ্যের বিধানসভার মেয়াদ একবারের জন্য কমানো বা বাড়ানো হতে পারে। উদাহরণ হিসেবে ২০৩০ থেকে ২০৩৩ সালের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হওয়ার কথা, সেখানে এক, দুই বা তিন বছরের স্বল্পমেয়াদি বিধানসভা গঠনের ভাবনা রয়েছে। সেই হিসেবে পশ্চিমবঙ্গের ২০৩১ সালের বিধানসভা নির্বাচনের পর গঠিত সরকারের মেয়াদও পূর্ণ পাঁচ বছরের পরিবর্তে কম হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

তবে পুরো বিষয়টি এখনও প্রস্তাব ও আইন প্রণয়নের পর্যায়ে রয়েছে। সংসদের অনুমোদন এবং প্রয়োজনীয় সাংবিধানিক (Constitutional) সংশোধনের পরই এই পরিকল্পনা বাস্তবায়নের পথ চূড়ান্ত হবে।

Continue Reading
Advertisement ads