কলকাতা
কলম ধরলেন শুভেন্দু! SSC কর্তাদের নিয়ে লিখলেন পদ্য
নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য-অযোগ্যদের তালিকা দিচ্ছি,দেব করে এখনও অব্দি দেয়নি এসএসসি ( SSC )। এবার এই পরিস্থিতিতে কলম নিজের হাতে ধরে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। গতকাল বলা হয়েছিল যে সন্ধ্যার দিকে যোগ্য-অযোগ্যদের তালিকা দেবে এসএসসি ( SSC )।
কিন্তু, শেষ অব্দি তা হয়নি। তাই এসএসসি চেয়ারম্যানকে তালা দিয়ে বন্ধ করে রেখেছেন আন্দোলনরত চাকরিহারারা ( jobless teacher’s )। এবার এসএসসি কর্তাদের নিয়ে পদ্য লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )। ‘ভোর হল দোর খোলো’, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পদ্য লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )।
সোশ্যাল মিডিয়ায় ( Social media post ) তিনি লিখেছেন,
“ভোর হল দোর খোলো,
এসএসসির কর্তারা এবার জাগো রে।
চাকরিহারা যোদ্ধারা রাস্তায় বসে সারা রাত,
যোগ্য-অযোগ্যদের মধ্যে করো এবার তফাৎ,
শিক্ষার অপমৃত্যু দেখে আজ আতঙ্কিত সমাজ,
যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করাই হবে ন্যায্য কাজ।”
সোমবারের পর মঙ্গলবার সকালেও SSC ভবন ( SSC ) তথা স্কুল সার্ভিস দফতর ঘেরাও করে রেখেছেন তারা। জানা যাচ্ছে, কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ( Sidhartha majumder )-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন।
আরও পড়ুন – স্কুল আছে শিক্ষক নেই, পরীক্ষা আছে ফলাফল নেই, দিলীপের নিশানায় ব্রাত্য
এক আন্দোলনকারী জানিয়েছেন, আমরা কেউ ঘুমোই নি সারারাত ধরে। দু’চোখের পাতা এক করিনি কেউ। এসএসসি চেয়ারম্যান ( SSC Chairman ) যেন বেরিয়ে আসতে না পারেন তার জন্য পাহারা দিচ্ছিলাম। এদিন মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ।
এদিকে চাকরিহারা শিক্ষকদের মঞ্চে হাজির হয়েছিলেন আরজি কর আন্দোলনের জুনিয়র ডাক্তাররা ( RG KAR juniour doctor protest )। তারাও শিক্ষকদের এই নৈতিক আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন – করব, করেও হল না তালিকা প্রকাশ! আজও অবস্থান চাকরিহারাদের
