আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Connect with us

আবহাওয়া

আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার থেকে শুরু হতে পারে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুক্রবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের উপস্থিতি লক্ষ করা গেছে। যদিও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের কাছাকাছি।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, সোমবার থেকে আবার ঝড়বৃষ্টি শুরু হতে পারে এবং তা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে এবং চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে।

এ বছর চৈত্র মাসেই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছিল, ফলে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটে এই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে আশা করছেন আবহবিদেরা। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement
ads