তাপপ্রবাহের দাপট শুরু, পশ্চিমের পাঁচ জেলায় জারি সতর্কতা
Connect with us

আবহাওয়া

তাপপ্রবাহের দাপট শুরু, পশ্চিমের পাঁচ জেলায় জারি সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার থেকে রাজ্যে আবহাওয়ার নতুন মোড়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, পশ্চিমাঞ্চলের চার থেকে ছ’টি জেলায় তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বর্ধমান (West Burdwan), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) এবং বীরভূম (Birbhum) জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শনিবার ও রবিবার এই জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহে (Malda) তাপমাত্রা বাড়বে। মালদহ জেলায় শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার (Kolkata) ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। আজ, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। আগামী কয়েকদিনে তা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে।

আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে দার্জিলিং (Darjeeling) সহ পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। মালদহ থেকে দার্জিলিং—সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads ads

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (Southwest Monsoon) আগমনের আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস। আলিপুর দফতরের হিসেব বলছে, এবার নির্ধারিত সময়ের ৯ দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman & Nicobar Islands) বর্ষা ঢুকতে পারে। সাধারণত ২২ মে বর্ষার আগমন ঘটে ওই অঞ্চলে। গত বছর ১৯ মে ঢুকেছিল মৌসুমি বায়ু। এবছর তারও অনেক আগেই—১৩ মে বর্ষা প্রবেশ করতে পারে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দ্বীপপুঞ্জে।

অর্থাৎ, যেখানে একদিকে পশ্চিম ও দক্ষিণবঙ্গ তীব্র গরমে পুড়বে, অন্যদিকে পূর্ব ভারতের দ্বীপাঞ্চলে সময়ের অনেক আগেই দেখা মিলবে বর্ষার। তবে মূল ভূখণ্ডে বর্ষা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।