সৎমার ফাঁদে পড়ে রাস্তায়! হারিয়ে জাওয়া কিশোরীকে উদ্ধার করল যৌনকর্মীরা
Connect with us

কলকাতা

সৎমার ফাঁদে পড়ে রাস্তায়! হারিয়ে জাওয়া কিশোরীকে উদ্ধার করল যৌনকর্মীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একটি ১৩ বছরের কিশোরীকে কলকাতায় বেড়াতে আনার নাম করে পার্ক সার্কাসে রেখে চলে গিয়েছিলেন তার সৎমা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যখন কেউ ফিরে এল না, তখন কিশোরী নিজেই বাড়ি ফেরার চেষ্টায় পার্ক সার্কাস ময়দান থেকে বাসে করে হাওড়া স্টেশনে যায়। কিন্তু  উলটো দিকে হাঁটতে-হাঁটতে জোড়াবাগান যৌনপল্লি অঞ্চলে চলে আসে।

আরও পড়ুনঃছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, পরিবেশ রক্ষায় সরব মিমি চক্রবর্তী

বুধবার সকালে সেখানে ‘আমরা পদাতিক’ নামে একটি সংগঠনের সদস্যা কোহিনুর বেগম মেয়েটিকে একা থাকতে দেখে সন্দেহ করেন। কথা বলতে গিয়ে জানতে পারেন, মেয়েটির সৎমা তাকে ফেলে চলে গেছেন। সংগঠনটি তৎক্ষণাৎ শিশু সুরক্ষা কমিশন ও স্থানীয় পুলিশকে জানায়।

‘আমরা পদাতিক’ যৌনকর্মীদের সন্তানদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা পাড়ায় পাড়ায় নির্যাতিত ও বিপদগ্রস্ত শিশুদের সাহায্য করে। তাদের এই উদ্যোগের জন্য সমাজকর্মী ও বুদ্ধিজীবীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে সংগঠনটি। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং শিশু সুরক্ষা কমিশন মামলাটির তদারকি করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement